আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

হলিউডের এল ক্যাপিটান থিয়েটারে জমজমাটভাবে শুরু হয়েছে লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ' এর প্রদর্শনী

হলিউডের এল ক্যাপিটান থিয়েটারে জমজমাটভাবে শুরু হয়েছে লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ' এর প্রদর্শনী

ছবিঃ এলএবাংলাটাইমস

ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র লিলো অ্যান্ড স্টিচ-এর লাইভ-অ্যাকশন রূপটি জমকালো আয়োজনে প্রদর্শিত হচ্ছে হলিউডের ঐতিহাসিক এল ক্যাপিটান থিয়েটারে। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদিনব্যাপী চলছে বিশেষ প্রদর্শনী।

বৃহস্পতিবার প্রিভিউ শো দিয়ে শুরু হওয়া এই চলচ্চিত্রটি ইতোমধ্যেই ১ কোটি ৪০ লক্ষ ডলার আয় করেছে, যা ডিজনির জন্য একটি সম্ভাব্য নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

চলচ্চিত্রের সারাংশে বলা হয়েছে, “লিলো অ্যান্ড স্টিচ” একটি হাস্যরসপূর্ণ ও হৃদয়স্পর্শী গল্প—একজন একাকী হাওয়াইয়ান ছোট মেয়ে এবং একটি পলাতক এলিয়েনকে ঘিরে, যে মেয়েটির ভাঙা পরিবারকে আবার একত্রিত করতে সহায়তা করে। ২০০২ সালের অ্যানিমেটেড ক্লাসিকটির এই লাইভ-অ্যাকশন রূপটি পরিচালনা করেছেন অস্কার-মনোনীত পরিচালক ডিন ফ্লেইশার ক্যাম্প, যিনি মারসেল দ্য শেল উইথ শুজ অন নামক অ্যানিমেটেড চলচ্চিত্রটির জন্য সুপরিচিত।

চলচ্চিত্রটিতে লিলোর চরিত্রে অভিনয় করেছেন মাইয়া কেওলোহা। আরও অভিনয় করেছেন সিডনি এলিজাবেথ আগুডং, বিলি ম্যাগনাসেন, টিয়া ক্যাররে, হান্নাহ ওয়াডিংহ্যাম, ক্রিস স্যান্ডার্স, কোর্টনি বি. ভ্যান্স এবং জ্যাক গ্যালিফিয়ানাকিস। ‘লিলো অ্যান্ড স্টিচ’ এখন প্রেক্ষাগৃহে চলমান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত