আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কে হচ্ছে নতুন হ্যারি পটার?

কে হচ্ছে নতুন হ্যারি পটার?

বছর দুয়েক আগে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছিল এইচবিও। অনেকটা সময় কেটে যাওয়ার পর সবাই প্রায় হতাশই হয়ে পড়েছিলেন এই ভেবে যে, আদৌ আসবে কিনা নতুন কিস্তি। অবশেষে এলো স্বস্তির খবর। 

গত মঙ্গলবার রাতে এইচবিও ও ওয়ার্নার ব্রাদার্স তাদের প্ল্যাটফরমটির এক অফিশিয়াল ঘোষণায় জানানো হয়, কে কে অভিনয় করছেন সিরিজটির কেন্দ্রীয় তিন চরিত্রে।

প্রায় ৩০ হাজারেরও বেশি অভিনেতার ভেতর থেকে খুঁজে নেওয়া হয়েছে নতুন হ্যারি পটারকে। শুধু তা-ই নয়, তার সঙ্গে নতুন রন এবং হারমায়নিকেও পাওয়া    গেছে। 
নতুন কিস্তিতে হ্যারি পটারের চরিত্রে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিনকে, এই চরিত্রটিতে আগে ড্যানিয়েল র‍্যাডক্লিফ অভিনয় করেছিলেন। হারমায়নি চরিত্রে এমা ওয়াটসনের পরিবর্তে দেখা যাবে আরাবেলা স্ট্যান্টন এবং রুপার্ট গ্রিন্ট অভিনীত রন উইসলির চরিত্রে সিরিজে দেখা যাবে অ্যালিস্টার স্টাউটকে।

এ ছাড়া ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জন লিথগো অ্যালবাস। এই চরিত্রে এর আগে অভিনয় করেছেন রিচার্ড হ্যারিস, মাইকেল গ্যাম্বন, জুড ল এবং টবি রেগবো।

জ্যানেট ম্যাকটিয়ারকে নতুন 'মিনার্ভা ম্যাকগোনাগল' হিসেবে দেখবেন দর্শকরা। গ্রিফিন্ডর হাউসের প্রধান এবং অ্যালবাস ডাম্বলডোরের অধীনে উপ-প্রধান শিক্ষিকা হিসেবে দেখা যাবে তাঁকে।

সিরিজের সবচেয়ে প্রিয় চরিত্র রুবিউস হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নিক ফ্রস্ট। রবি কোল্ট্রেন এই চরিত্রটিকে অমর করে দিয়েছেন। পাপা এসিডু সার্ভেয়াস স্নেইপের চরিত্রে অভিনয় করবেন, যে চরিত্রটি অ্যালান রিকম্যান তাঁর অভিনয় দক্ষতায় জনপ্রিয় করে তুলেছিলেন।

জে কে রাওলিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ ২০০১ সালে মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি তারকা হয়ে ওঠে ড্যানিয়েল রেডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট।

হ্যারি, হারমায়নি ও রন চরিত্রে অভিনয় করে তারা। পরবর্তী সময় এই ত্রয়ীকে দেখা যায় ‘হ্যারি পটার’ সিরিজের বাকি সাত সিনেমাতেও।
২০১১ সালে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট ২’ মুক্তি পায়। নতুন কিস্তির আশায় সবাই দিন গুনছিল। কিন্তু পরে আর তা হয়নি।

সিনেমা মুক্তির এক যুগ পরে যখন এইচবিও সিরিজ বানানোর ঘোষণা দেয়, সবাই স্বভাবতই উল্লাসিত হয়ে ওঠে। কিন্তু ঘোষণার পর দুই বছরেও সিরিজটি নিয়ে নতুন খবর মিলছিল না। ভক্তরা বেহ হতাশ হয়ে পড়েছিলেন। তবে ২৭ মে দেওয়া ঘোষণায় সবাই নড়েচড়ে বসেছেন।

‘হ্যারি পটার’ সিরিজটির চিত্রনাট্য ও নির্বাহী প্রযোজনা করেছেন গার্ডিনার। অন্যদিকে, সিরিজটি পরিচালনার পাশাপাশি নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন মার্ক মাইলড। এ ছাড়া নির্বাহী প্রযোজনা করেছেন লেখক জে কে রাউলিং, নীল ব্লেয়ার, ব্রন্টে ফিল্ম অ্যান্ড টিভির রুথ কেনলি-লেটস এবং হেইডে ফিল্মসের ডেভিড হেম্যান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত