আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

এফডিসিতে রামদা হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন এক যুবক

এফডিসিতে রামদা হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন এক যুবক

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে গত শনিবার (৩১ মে) হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। সেইদিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন।

কিন্তু সবাই যে ঘটনায় আশ্চর্য হয়েছেন, সেটি হলো, ওই যুবক নাকি এফডিসিতে রামদা হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন।

কারণ হিসেবে বলেন, শাকিবের কাছে তিনি টাকা পান। জামালপুরে ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিলেন। কিন্তু কী কাজ, কেন টাকা পান এই বিষয়ে যুবক সদুত্তর দিতে পারেননি।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব।

তিনি গণমাধ্যমকে জানান, ‘আমরা সেসময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হৈচৈ শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। সে শাকিব খানকে খুঁজতে এফডিসি এসেছে। সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই।’

আরও বলেন, ‘আমরা তাকে জিজ্ঞেস করি কিসের টাকা, সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই। শাকিব খান আর একজন কালো মতো মতো লোককে খুঁজছিল। তবে সেই লোকটা কে নাম বলতে পারছিল না। আমরা বললাম, শাকিব খান এখানে থাকে না, সে বললো এটা এফডিসি শাকিব খান এখানেই থাকে। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়।’

এই ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করেছে। এ মামলায় গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়।

যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন। তিনি জানান, ‘আসলে তার কথাবার্তা অসংলগ্ন। কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত