আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

২৭ বছর পর আসছে ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের রিমেক

২৭ বছর পর আসছে ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের রিমেক

২৭ বছর আগে ‘হঠাৎ বৃষ্টি’ নামের একটি চলচ্চিত্র তুমুল আলোচনার সৃষ্টি করেছিল। সিনেমা হলে মুক্তির আগেই টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল। পরে দর্শক আগ্রহে সেটি সিনেমা হলে মুক্তি পায়।  

২৭ বছর পর নতুন জুটি নিয়ে নির্মিত হচ্ছে জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক।

রিমেক চলচ্চিত্রটির নাম রাখা হয় ‘আবার হঠাৎ বৃষ্টি’। এবারও সিনেমাটিতে অভিনয় করছেন একদম নতুন মুখ- সাদী খান ও রাফিদা, যারা পর্দায় ফুটিয়ে তুলবেন মূল চরিত্র অজিত ও দীপার রূপ।

১৯৯৮ সালে কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’। সেই সময় এই চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় ফেরদৌস আহমেদ ও টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর।

নতুন মুখ হিসেবেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তারা। কিন্তু রিমেকে আগের কোনো শিল্পীকে রাখা হয়নি।

রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান, এবং উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন বর্ষীয়ান নির্মাতা ছটকু আহমেদ।

নতুন এই সংস্করণে সাদী খান ও রাফিদা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ।

আজ সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের মাধ্যমেই শুরু হয় শুটিং। শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে হবে বাকি দৃশ্যধারণ।

পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, ‘এটি দর্শকনন্দিত একটি গল্প। রিমেক নির্মাণের কাজটা সহজ নয়। চ্যালেঞ্জ অনেক, তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দের ভিত্তিতে শিল্পী নির্বাচন করা হয়েছে।’

কিন্তু নতুন কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে ‘হঠাৎ বৃষ্টি’র আবেগময় স্মৃতির সঙ্গে এই নতুন রূপের তুলনা করে হতাশা প্রকাশ করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত