আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

‘বাজেটে সংস্কৃতি খাত বারবার অবহেলিত হয়’

‘বাজেটে সংস্কৃতি খাত বারবার অবহেলিত হয়’

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি অঙ্গনের জন্য বরাদ্দ কম বলে মনে করছে সংস্কৃতি কর্মীরা। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৮২ কোটি টাকা বরাদ্দ বাড়লেও সংস্কৃতি কর্মীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়ে তারা। এছাড়া নতুন বাজেটে ওটিটি প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ নিয়েও উঠেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানায় থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা। এই সংগঠনের পক্ষ থেকে প্রচার সম্পাদক অভিনেত্রী নাজনীন হাসান চুমকী জানায়, এবারের বাজেট হতাশাজনক!

সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্যে জানান, একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও ভবিষ্যত গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বারবার দেখা যায়, এই খাতটি অবহেলিত হচ্ছে। এবারের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ আগের তুলনায় কিঞ্চিৎ বাড়ানো হলেও তা হতাশাজনক।

বক্তব্যে আরও জানানো হয়, নাট্যশিল্পী, সংগীতশিল্পী, চিত্রশিল্পীসহ নানা মাধ্যমের সাংস্কৃতিক কর্মী বছরের পর বছর সীমিত সুযোগ-সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য টেকসই আর্থিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও গবেষণাভিত্তিক সংস্কৃতি চর্চার জন্য বাজেটে আমাদের দাবিকৃত বরাদ্দ থাকা অত্যন্ত জরুরি মনে করছি। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, সংস্কৃতিকে বিলাসিতা নয়, বরং জাতি গঠনের একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করুন। বাজেটে সংস্কৃতি খাতে উপযুক্ত ও কার্যকর বরাদ্দ নিশ্চিত করুন, যেন এই খাতের বিকাশ বাধাগ্রস্ত না হয়।

এইদিকে এবারের বাজেটে ওটিটি প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা প্রসঙ্গে নির্মাতা আশফাক নিপুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন।

তিনি লিখেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবার কতজন সেই ব্যাপারে কোন ধারণা, তথ্য হালনাগাদ কি আছে অর্থ উপদেষ্টা সাহেবের? দেশে ওটিটির ভোক্তাকূলের একটা বেশ বড় অংশ যে পাইরেসি করে আমাদের কন্টেন্ট দেখে সেটা কি উনারা জানেন? পাইরেসির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প কি তারা জানেন? বিশ্বে বর্ধণশীল যেকোনও শিল্পকে যেখানে কর রেয়াতের  সুযোগ দেয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হল যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০% সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে  এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেয়ায়। পাইরেসির প্রকোপ আরও বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত। পাইরেসির ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার পরিবর্তে বরং পাইরেসিকেই উৎসাহী করবে এই বাড়তি ট্যাক্স বসানো। গোটা কাঠামোর সংস্কার না করে বাড়তি ট্যাক্স বসানোর ফলে মাঝেসাঝে যাও একটু আমের দেখা পাওয়া যাচ্ছিল, সামনে হয়ত আম, ছালা দুটাই যাবে। দুর্ভাগ্যজনক!’

আরেকদিকে নিপুনের পোস্টটি শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব লিখেন, ‘সরকারের উচিত সংস্কৃতি খাতকে আরও সমর্থন দেওয়া। উল্টো চাপিয়ে রাখা হচ্ছে। এটা দুঃখজনক। এ কারণে অনেক শিল্পী দেশত্যাগ করেন, বাইরে গিয়ে স্থায়ী হন।’  

গতকাল সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬  অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত