আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ঈদে মুক্তি পেতে যাচ্ছে কোন ৬ সিনেমা

ঈদে মুক্তি পেতে যাচ্ছে কোন ৬ সিনেমা

ঈদের সিনেমা নিয়ে ঢালিউড অঙ্গনে এখন জোর তোড়জোড়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। কেউ প্রচার, কেউ পোস্টের কাজ শেষ করছেন। ঈদে এবার ১০টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছিল। সেখানে থেকে নাদান, সর্দারবাড়ির খেলা, শিরোনাম, পিনিক সিনেমাগুলো সরে গেছে। শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে রয়েছে ছয়টি সিনেমা—তাণ্ডব, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল, নীলচক্র।

শুটিংয়ের শুরুর দিকেই প্রকাশ্যে আসে শাকিব খানের লুকের ছবি। তার পর থেকে আলোচনায় ‘তাণ্ডব’। এতে আরও রয়েছেন জয়া আহসান। গত সোমবার রাতে এসেছে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’। গানটিতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। সম্প্রতি সিনেমার পরিচালক শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, সিনেমার ডাবিং শেষ। সিনেমা কি তাহলে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে গেছে? সে প্রশ্ন ছিল পরিচালক রায়হান রাফীর কাছে। তিনি দেশের বাইরে রয়েছেন বলে জানালেন। এ বিষয়ে সিনেমার প্রযোজকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের সিনেমা ঈদের দিন থেকেই দেশের সব প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পারবে। সে প্রক্রিয়া শেষ করেই সিনেমাটি সম্পর্কে দর্শকদের জানাব। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আপাতত কিছু বলতে চাই না।’

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব।’ পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির জোর প্রচারণা শুরু হয়েছে। সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’ রোববার সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল। গতকাল মঙ্গলবার সার্টিফিকেশন সনদ পেয়েও গেছে। দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর।

শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ইনসাফ-এর টিজার, লুক দর্শক পছন্দ করেছেন। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েই চলেছে। রাজ ও মোশাররফ করিমের অ্যাকশন ভিন্নভাবে দর্শক পর্দায় পাবেন। আলোচিত এ সিনেমার এখনো শেষ মুহূর্তের কাজ চলছে। সিনেমাটি হলে দর্শক দেখবেন, সে ব্যাপারে নিশ্চিত পরিচালক সঞ্জয় সমাদ্দার। খবর নিয়ে জানা যায়, সিনেমাটি সোমবার সেন্সরে জমা পড়েছে।

গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব টগর সিনেমার টিম। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। ইতিমধ্যে সিনেমাটি সেন্সরেও জমা পড়েছে। সিনেমায় জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরী।

‘এশা মার্ডার: কর্মফল’ গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু শুটিং বাকি রয়েছে। এবার সব কাজ শেষে সিনেমাটি ঈদে মুক্তির দিন গুনছে বলে জানালেন পরিচালক সানী সানোয়ার। পরিচালক বলেন, ‘সিনেমাটি বুধবার সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি। সম্ভবত সিনেমাটি দেখেছেন সম্মানিত বোর্ডের সদস্যরা। আশা করছি, আমাদের সিনেমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। হয়তো শিগগিরই সার্টিফিকেশন সনদ পাবে। অপেক্ষায় রয়েছি।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেশন সনদ পায় ‘নীলচক্র।’ আরিফিন শুভ ও মন্দিরা অভিনীত সিনেমার টিজার, পোস্টার পছন্দ করেছেন দর্শক। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘যেতে যেতে’ গানটিও দর্শকেরা সিনেমা-সংশ্লিষ্ট গ্রুপগুলোতে ভাগাভাগি করছেন। সিনেমা নিয়েই ব্যস্ত পরিচালক মিঠু খান। তিনি বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে প্রস্তুত। শুভ ভাই, মন্দিরা—সবাই প্রচারণায় ব্যস্ত। ঈদে সিনেমাটি শুধুই সিনেপ্লেক্সে মুক্তি পাবে। পরে আমরা সিনেপ্লেক্সের বাইরে যাব।’

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের একজন বলেন, ‘বেশির ভাগ সিনেমাই শেষ মুহূর্তে জমা পড়ছে। এটি একটি ট্রেন্ড হয়ে যাচ্ছে। এগুলো কখন দেখব, আর কখন সনদ পাবে, বুঝতে পারছি না। সিনেমাগুলো আগে জমা দিলে সুবিধা হয়। তবে সিনেমা যখনই জমা পড়ুক, আমাদের কাজ আমরা করব।’

সর্বশেষ তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘‘ঈদের সব সিনেমা আজ সার্টিফিকেশন সনদ পেয়েছে।’


সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত