আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঈদের ছয় সিনেমার মুক্তি: হল সংখ্যা ও দর্শক আগ্রহের চিত্র

ঈদের ছয় সিনেমার মুক্তি: হল সংখ্যা ও দর্শক আগ্রহের চিত্র

ঈদকে কেন্দ্র করে এবার মুক্তি পাচ্ছে মোট ছয়টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’। বাকি সিনেমাগুলোও বিভিন্ন সংখ্যক হলে মুক্তি পাচ্ছে। নিচে প্রতিটি সিনেমার নাম ও কতটি হলে মুক্তি পাচ্ছে, তার তালিকা দেওয়া হলো:

তাণ্ডব

শাকিব খানের সিনেমা মানেই রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। তার ‘তাণ্ডব’ সিনেমা যে এবারের ঈদে অন্য আর সকল সিনেমা থেকে এগিয়ে থাকবে, সেটা জানাই ছিল। হয়েছেও তাই। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’।

জানা গেছে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হলো সাবিলা নূরের। এখানে ক্যামিও চরিত্রে আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ।
উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

 

ইনসাফ

সঞ্জয় সমাদ্দার নির্মিত ‘ইনসাফ’ নিয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশন ঘরানার সিনেমাটি সিনেমাপ্রেমীদের বেশ কৌতূহলী করে তুলেছিল মুক্তির আাগেই। শাকিব খানের‘তাণ্ডব’ সিনেমার পর সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘ইনসাফ’। এটি ষোলোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২৫ এপ্রিল নির্মাতা সঞ্জয় সমাদ্দার এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছিলেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!” ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

 

‘নীলচক্র : ব্লু গ্যাং’

‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে আসছেন আরিফিন শুভ। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে নির্মিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভ এবং মন্দিরা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

 

উৎসব

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির জোর প্রচারণা চালানো হয়েছে। সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’

‘উৎসব’ সিনেমাটি মুক্তি পেয়েছে মোট সাতটি প্রেক্ষাগৃহে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় হাজির হলেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।

 

এশা মার্ডার: কর্মফল

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। অবশেষে এটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

 

টগর

গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব ছিলেন ‘টগর’ সিনেমার টিম। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। এই সিনেমায় জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরি।এই সিনেমাটি দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত