আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আরিফিন শুভর জন্য এগিয়ে এলেন শাকিব খান, চলচ্চিত্রে নতুন জোট

আরিফিন শুভর জন্য এগিয়ে এলেন শাকিব খান, চলচ্চিত্রে নতুন জোট

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’সহ মুক্তি পেয়েছে হাফ ডজন চলচ্চিত্র। সবচেয়ে বেশি আলোচনায় ‘তাণ্ডব’ থাকলেও ঈদে মুক্তিপ্রাপ্ত প্রায় প্রতিটি সিনেমা নিয়েই এবার দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। প্রেক্ষাগৃহে নিজের ছবি দাপুটে অবস্থান তৈরি করলেও এরই মধ্যে সহমর্মিতার দৃষ্টান্ত দেখালেন শাকিব খান। 


​​​​​​​রোববার (৮ মে) রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দিলেন শাকিব খান। নিজের সিনেমার প্রচারণার বাইরে গিয়ে ফেসবুকে শেয়ার করেন আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার পোস্টার। ক্যাপশনে লেখেন- ‘নীলচক্র টিমের জন্য শুভকামনা।’

 

শাকিবের এমন বন্ধুত্বপূর্ণ ও সম্মানসূচক আচরণে ভক্ত-অনুরাগীরা যে মুগ্ধ হয়েছেন, তা আর বলার বাকি রাখে না।


শাকিবের প্রশংসায় রবিউল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত বড় স্টার হয়ে মনে কোনো অহংকার নেই। এই মুহূর্তে শুভর পাশে দাঁড়ানোর জন্য আপনাকে স্যালুট।’ দিদারুল নামে একজন লিখেছেন, ‘কিং খানের ওপর ভালোবাসা আরও বেড়ে গেল। এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চর্চা অব্যাহত থাকুক।’ সৌরভ নামের একজন লিখেছেন, ‘এই জন্যই আবার প্রমাণিত হলো, আপনি অনেক অনেক বড় মনের মানুষ!’

 

‘নীলচক্র’ সিনেমার অভিনেতা আরিফিন শুভ শাকিব খানের স্ট্যাটাসের নিচে কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাসের জন্য ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সিনেমার পরিচালক মিঠু খান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘নীলচক্র’-এর নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম। ধন্যবাদ ও শুভকামনা।’

 

কী আছে ‘নীলচক্র’ সিনেমায়? ২ বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাটাই একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেয় ভিডিওগুলো। পুলিশ কি পারে তাদের ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে? এমন টান টান উত্তেজনা নিয়েই সিনেমাটির গল্প। এতে তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।

‘নীলচক্র’ ছাড়া এবার ঈদে একযোগে ঢাকা ও ঢাকার বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’সহ ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাগুলো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত