আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সমু চৌধুরী উদ্ধার: পুলিশ জানালো ঘটনার বিবরণ

সমু চৌধুরী উদ্ধার: পুলিশ জানালো ঘটনার বিবরণ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, যা দেখে হতবাক নেটিজেনরা। ছবিগুলোতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে গামছা পরে এক গাছের নিচে শুয়ে আছেন তিনি।


বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে অসুস্থ অবস্থায় উপজেলার মশাখালী ইউনিয়নের মাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি কিছুটা অসুস্থ। 

এর আগে, বৃহস্পতিবার সকালে মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে উদম গায়ে অচেতন হয়ে শুয়ে থাকা অভিনেতা সমু চৌধুরীর ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই অভিনেতার ছবিটি শেয়ার করে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। ছবিটি আসল নাকি কোনো শুটিংয়ের? 


বিষয়টি নিশ্চিত হতে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় নিশ্চিত হওয়া যায়, ঘটনা সত্য—অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।

সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ফেসবুক পোস্টে জানান, সমু’দা এখন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সঙ্গেই সংগঠন থেকে দ্রুত খোঁজখবর নেওয়া হয়েছে। আপাতত তাকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি আমরা। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে করা হচ্ছে।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত