আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

অবশেষে অনুদানের অর্থ ফেরত দিতে বাধ্য শাকিব খান

অবশেষে অনুদানের অর্থ ফেরত দিতে বাধ্য শাকিব খান

২০২১-২২ অর্থবছরে আওয়ামী সরকারের আমলে প্রযোজক হিসেবে 'মায়া' নামের সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন দেশসেরা নায়ক শাকিব খান। অনুদানের প্রথম কিস্তির চেক (১৯ লাখ ৫০ হাজার টাকা) ২০২২ সালের ২১ আগস্ট গ্রহণ করেন এই তারকা। এরপর পেরিয়ে যায় দীর্ঘ সময়। কিন্তু ৩ বছরেও 'মায়া' চলচ্চিত্রের শুটিংয়ের খবর পাওয়া যায়নি। বেশ কয়েক দফায় তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে শাকিব খানসহ অন্যদের তাগিদ দেয়। কিন্তু তাদের সাড়া মেলেনি।


হাসিনা সরকার পতনের পর গত ২৮ মে গণমাধ্যমে ‘অনুদানের সিনেমা নিয়ে শাকিবের নয়-ছয়’ শিরোনামের খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি আমলে নেয় তথ্য মন্ত্রণালয়। পুনরায় শাকিব খানকে চিঠি দিলে তিনি অনুদানের প্রথম কিস্তির টাকা সম্প্রতি ফেরত দিয়েছেন বলে জানা গেছে।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শাকিব খান টাকা জমা দিয়ে গেছেন। যারা এখনো টাকা নিয়েও কাজ শুরু করেননি তাদের আমরা নিয়ম অনুযায়ী শোকজ করেছি। এরপর অনেকেই টাকা জমা দিয়েছেন। তার মধ্যে শাকিব খান একজন।’


নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হয়। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায়। অনুদান পাওয়ার তিন বছর পেরিয়ে গেলেও শাকিব খান সিনেমাটি নির্মাণ করেননি এবং সময় বাড়ানোর জন্যও সেরকম কোনো আবেদন করেননি। অনুদানের টাকা তুলে কাজ শেষ না করে বরং নয়-ছয় করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তোপের মুখে টাকা ফেরত দেন শাকিব খান।

প্রসঙ্গত, ‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা পূজা চেরির অভিনয় করার কথা থাকলেও নায়কের সঙ্গে ‘প্রেম ইস্যুতে’ আলোচনায় আসলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি থেকে সরে আসার কথা জানান পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল ‘প্রিয়তমা’খ্যাত হিমেল আশরাফের। তবে নিজের ব্যস্ততা দেখিয়ে অনেক আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনিও।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত