আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সোনম কাপুরের মানবিক উদ্যোগ: চুল দান করে সাহায্যের হাত বাড়ালেন

সোনম কাপুরের মানবিক উদ্যোগ: চুল দান করে সাহায্যের হাত বাড়ালেন

বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার ১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চুল কাটার একটি ভিডিও পোস্ট করে সোনম কাপুর লিখেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।’

তার এই উদ্যোগে প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ লিখেন, ‘তোমার নতুন হেয়ারকাটে, তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি মানুষের জন্য হেয়ার গোলস হয়ে উঠেছ।’

সোনমের এই পোস্টে লাইক দিয়েছেন তার বাবা অভিনেতা অনিল কাপুরও।

প্রসঙ্গত, সন্তান জন্মের পর থেকে বলিউডের লাইমলাইট থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম কাপুর। ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ২০২২ সালের আগস্টে পুত্রসন্তান বায়ুর জন্ম দেন।

সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা যায় সোনমকে। এরপর থেকেই তিনি ছিলেন বিরতিতে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে সোনম বলেন, খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

তিনি জানান, ‘মা হওয়ার পর আবার ক্যামেরার সামনে ফিরতে পেরে, আমি খুবই উচ্ছ্বসিত। আমি আমার কাজকে ভালোবাসি এবং আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমি আমার পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় আছি।’

তার পরবর্তী প্রজেক্ট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, বলিউড মহলে ধারণা করা হচ্ছে এটি হতে পারে একটি বড় বাজেটের ওটিটি প্রজেক্ট।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত