আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

রাশমিকার জাদু: শ্রীদেবীর মতোই দর্শকদের মন জয় করছেন

রাশমিকার জাদু: শ্রীদেবীর মতোই দর্শকদের মন জয় করছেন

অভিনেত্রী রাশমিকা মান্দানা-ধানুশ অভিনীত ‘কুবেরা’ মুক্তি পেয়েছে গত ২০ জুন। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এটি। মুক্তির প্রথম চার দিনেই ৬৫ কোটি রুপি আয় করেছে তামিল ও তেলুগু ভাষার সিনেমাটি। এদিকে ‘কুবেরা’র সফলতার সঙ্গে প্রশংসায় ভাসছেন দক্ষিণী সুন্দরী রাশমিকাও।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘কুবেরা’র সাফল্য উদ্‌যাপনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ধানুশ, চিরঞ্জীবী ছাড়াও অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগার্জুন। আর এদিন চিরঞ্জীবী ও নাগার্জুন প্রশংসায় ভরিয়ে দিলেন রাশমিকাকে।

দক্ষিণী সিনেমার বরেণ্য এই দুই তারকা জানালেন-তাদের ক্রাশ রাশমিকা মান্দানা।

রাশমিকাকে উদ্দেশ করে নাগার্জুন বলেন, ‘পর্দায় রাশমিকাকে দেখে আমার বারবার মনে পড়ছিল ‘কাশনা কাশানম’ সিনেমার শ্রীদেবীর কথা। 

তিনি জানান, ‘সত্যিই এত ভালো অভিনয় করেছে সে। রাশমিকা আমাদের এ সময়ের শ্রীদেবী। ‘পুষ্পা’ সিনেমা থেকে দর্শক যে তাকে ন্যাশনাল ক্রাশের তকমা দিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সিনেমার কারণে এখন সে সবার ক্রাশ। কুবেরায় তুমি দারুণ করেছ, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

রাশমিকাকে নিয়ে নাগার্জুনের এমন প্রশংসায় আরও ঘি ঢালেন চিরঞ্জীবী। তিনি আরও বলেন, ‘নাগ যেন আমার মুখের কথা কেড়ে নিয়েছে। রাশমিকা তো সবার ক্রাশ বটেই, সে আমারও ক্রাশ।’

 নাগার্জুন ও চিরঞ্জীবী যখন কথাগুলো বলছিলেন, তখন তার সামনে দর্শকসারিতে বসে ছিলেন রাশমিকা। সিনিয়র অভিনেতাদের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নুয়ে আসছিল অভিনেত্রীর। 

এর আগে কুবেরার আরেকটি ইভেন্টে রাশমিকাকে নিয়ে নাগার্জুন বলেন, ‘এই মেয়েটি হচ্ছে প্রতিভার এক পাওয়ারহাউস। আপনারা যদি তার গত কয়েক বছরের চলচ্চিত্রের তালিকা দেখেন, মুখ দিয়ে কেবল একটি শব্দই বের হবে—অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি বক্স অফিসের অভিনেতা নই। এই মেয়েটা আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। আমাদের হারিয়ে দিয়েছে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত