আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

‘আয় বলতে শুধু অভিনয়, আমি তো এখন একা’ — ব্যক্তিজীবনের কথা বললেন অভিনেতা/অভিনেত্রী

‘আয় বলতে শুধু অভিনয়, আমি তো এখন একা’ — ব্যক্তিজীবনের কথা বললেন অভিনেতা/অভিনেত্রী

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন অনেক নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। বেঁচে থাকাও কঠিন হয়ে যাচ্ছে।

এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন মৌ শিখা। জানান, তিনি কাজ করে যেতে চান। তাকে যেন বেঁচে থাকতেই মূল্যায়ন করা হয়। মৃত্যুর পর তার জন্য আফসোস করে লাভ নেই।

মৌ শিখার সেই পোস্ট ব্যাপক ভাইরাল হয়ে যায়। তার বর্তমান অবস্থায় দুঃখপ্রকাশ করেন অনুরাগী ও তারকা সহকর্মীরাও। বলতে গেলে শোবিজ অঙ্গনে বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী।

 
ফেসবুকে নিজের কষ্টের কথা জানানোর পর দেশের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় মৌ শিখার সঙ্গে।

যেখানে নিজের দুঃখ দুর্দশার কথা বলেন এ অভিনেত্রী। তিনি জানান, মাত্র অষ্টম শ্রেণিতে থাকতেই বিয়ে হয়েছিল তার। স্বামীকে হারিয়েছেন বহু আগে, প্রায় ২৬ বছর হয়ে গেল। তখন অনার্সে পড়তেন। তিন সন্তানের মা; দুই ছেলে, এক মেয়ে।
ছেলেরা বিয়ে করে আলাদা হয়েছে। এখন মেয়েকে নিয়েই তার দিন কাটে। শুধু সংসার নয়, নিজের স্বপ্নকেও আগলে রেখেছেন মৌ। অভিনয়কে ভালোবেসে নাগরিক নাট্যাঙ্গনে থিয়েটার দিয়ে শুরু করেছিলেন যাত্রা। টেলিভিশন নাটক থেকে সিনেমা—সবখানেই কাজ করেছেন নিষ্ঠা আর শ্রম দিয়ে। 

 
তবে নিষ্ঠার সঙ্গে এত বছর কাজ করার পরও আজ তাকে ৩ হাজার, ৫ হাজার টাকার জন্য দরকষাকষি করতে হয়! শিখা মৌ বলেন, ‘৫ হাজার টাকা চাইলে অনেকে ভাবেন অনেক চেয়ে ফেলেছি। অথচ নতুনরাও কত টাকা নিচ্ছে! আমি তো চাইলেই চাইতে পারি, ২৫ বছর তো হয়ে গেল। কিন্তু ভাবি, সবাই যাতে আমার সঙ্গে কাজ করতে পারে—এজন্য রেমুনারেশন বাড়াই না।’

ব্যথিত কণ্ঠে শিখা  বলেন, ‘কেউ অসুবিধার কথা বললে বলি—ঠিক আছে বাবা, যা পারো দিও। আমি তো এখন একা। আমার ইনকাম বলতে অভিনয়টাই।’

 

 
তবে হাল সময়ে কাজ একেবারে কমে গেছে বলে জানান অভিনেত্রী। গত আড়াই মাসে মাত্র তিন-চারটি কল পেয়েছেন। তার ওপর আবার পারিশ্রমিক নিয়ে সমস্যা লেগেই আছে। তবু থেমে থাকেননি তিনি। বেঁচে থাকার জন্য শিখা লড়াইটা চালিয়ে যাচ্ছেন নীরবে। মায়ের সহযোগিতায় পড়াশোনা, থিয়েটার আর টিউশনি করেছেন একসঙ্গে। পাশাপাশি শাড়ি ডিজাইন করে সেল করেছেন, বুটিকের কাজ করেছেন। জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়েও কাউকে কষ্ট দেননি, নিজের অভাবের কথা বলে সাহায্য চাননি। শিল্পী সমিতি থেকেও কখনো কোনো সহযোগিতা নেননি এই অভিজ্ঞ অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘আমি সিঙ্গেল মাদার; ডিভোর্সি না, বিধবা। কেউ কি ভাবেন, একজন সিঙ্গেল মা কত টাকা ইনকাম করতে পারে?’

মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। শিখা মৌ অভিনীত সিনেমার তালিকাও ছোট নয়। ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘সোলমেড’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ শিরোনামের সিনেমায় তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে ‘জমজ ভূতের গল্প’।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত