আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রমের সমস্যার সমাধান

উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রমের সমস্যার সমাধান

উত্তরায় আবারও শুরু হচ্ছে শুটিং। উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হতে চলেছে। শুটিং হাউসগুলোতে ভাড়া না দেয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি। এরপরেই বিপত্তি বাঁধে।


তবে নির্মাতা, শিল্পী এবং ডিরেক্টরস গিল্ডের প্রবল আপত্তির মুখে সংস্থাটি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। বাড়িভিত্তিক শুটিং কার্যক্রম বন্ধ করতে বাড়ি মালিকদের যে চিঠি পাঠিয়েছিল স্থানীয় কল্যাণ সমিতি, শর্তসাপেক্ষে তা প্রত্যাহার করা হয়েছে।


ছোট পর্দার সব সংগঠনের নেতারা শনিবার, ২৬ জুলাই আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন লাবণী-৪ শুটিং হাউজের মালিক আসলাম হোসেন।

তিনি বলেন, ‘আমাদের কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে, লিখিত শর্তগুলো এখনো হাতে আসেনি। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শুটিংয়ের সময় নির্ধারণ। রাত ১১টার পর কোনো শুটিং করা যাবে না– এমন শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তায় বা আউটডোরে শুটিং করলে যানজট ও জনভোগান্তির বিষয়টি মাথায় রাখতে হবে।’

‘আমরাও সে বিষয়টি মাথায় রেখে ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) একটি নীতিমালা প্রণয়ন করে কল্যাণ সমিতিতে সেটা জমা দেবে।’ যোগ করেন তিনি।

উত্তরা চার নম্বর সেক্টরের কল্যাণ সমিতির সদস্য, হাউস মালিক অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা (টেলিপ্যাব) আলোচনায় উপস্থিত ছিলেন।

গত রবিবার, ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতি সেক্টর চারের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউজ পরিচালনা ‘নীতিমালার পরিপন্থি’ এবং তা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ‘ব্যাহত’ করছে।

চিঠিতে আরও বলা হয়, শুটিং চলাকালে রাস্তায় জনসমাগম তৈরি হচ্ছে, যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং আশপাশের বাসিন্দারা ‘বিরক্তি ও নিরাপত্তাহীনতায়’ ভুগছেন। এ ছাড়া ‘পরিবেশের শান্তি ও সুনিশ্চিত নিরাপত্তা’ ব্যাহত হচ্ছে। 

কল্যাণ সমিতি চিঠিতে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের উদ্দেশে লেখে, ‘সেক্টরবাসীর ক্রমবর্ধমান অভিযোগ ও সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে শুটিং কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখা প্রয়োজন। এটি বন্ধে বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি।’

সেক্টর-৪ এলাকায় বর্তমানে তিনটি শুটিং হাউস রয়েছে- লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২।

রাজধানীর উত্তরায় বহু বছর ধরেই শুটিং হচ্ছে, এখন হঠাৎ শুটিং বন্ধের নোটিস কেন দেওয়া হল, তা জানতে চাইলে সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের এটা আবাসিক এলাকা। বেশ কিছুদিন ধরে স্থায়ী বাসিন্দারা অভিযোগ করছেন। শুটিংয়ের সময় বিভিন্ন মানুষের সমাগম হয়, গাড়ি চলে, এতে সমস্যা হয়। অনেক রাত পর্যন্ত শুটিং করা হয়, এমন সব ঘটনা ঘটে মানুষকে আতঙ্কিত করে তোলে। অসুবিধা বাড়ছে বলেই চিঠি দেওয়া হয়েছে, যেন শুটিং স্পটগুলো বাইরে নেওয়া হয়।’

সমিতির ওই নির্দেশনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত