আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শাকিব-বুবলীর রোমান্টিক মুহূর্তের ছবি নিয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া

শাকিব-বুবলীর রোমান্টিক মুহূর্তের ছবি নিয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছিলেন দুই চিত্রনায়িকাকে-অপু বিশ্বাস ও শবনম বুবলী। কিন্তু দুজনের সঙ্গেই তার দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। তবুও বিশেষ কিছু সময়ে দুই প্রাক্তন স্ত্রীকেই দেখা যায় শাকিব খানের সঙ্গে।

এই মুহূর্তে শাকিব যুক্তরাষ্ট্রে বুবলীকে নিয়ে সময় কাটাচ্ছেন। দুজনের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে আগ্রহী অনেকে।

গত রোববার সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন অপু বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের অনেকে।

অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে-এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’

শাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু জানান, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’

আব্রাম খান জয়কে নিয়ে নিজের মাতৃত্ব ভাবনার প্রসঙ্গে অপু বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারবো। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে ভরিয়ে রাখেন।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত