আপডেট :

        ৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        বাড়ির উঠানে কোয়োটের আনাগোনা, শিশুর ওপর আক্রমণের পর বাড়ছে উদ্বেগ

        বৈধ ক্যানাবিসে কীটনাশক শনাক্তের যন্ত্র ব্যর্থ, জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ ক্যালিফোর্নিয়ায়

        বিলিয়নিয়ারদের দখলে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা, বাড়ি হারাচ্ছেন পুরোনো ধনীরা

        উড়োজাহাজ চলাচল বন্ধ, মাইক্রোসফট অচল, এআই বিতর্কে বাড়ছে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ

        ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে শিক্ষার্থীর মৃ ত্যু, লস এঞ্জেলেস স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের ক্ষতিপূরণ দাবি

        আলতাডেনায় বাড়ির কাছে মানুষের দেহাবশেষ উদ্ধার, তদন্তে কাউন্টি পুলিশের হোমিসাইড ইউনিট

        আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

‘WKRP in Cincinnati’-খ্যাত ১৯৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী লোনি অ্যান্ডারসনের মৃত্যু, বয়স হয়েছিল ৭৯ বছর

‘WKRP in Cincinnati’-খ্যাত ১৯৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী লোনি অ্যান্ডারসনের মৃত্যু, বয়স হয়েছিল ৭৯ বছর

ছবিঃ এলএবাংলাটাইমস

১৯৮০ দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘WKRP in Cincinnati’-এর স্মার্ট ও সাহসী রিসেপশনিস্ট চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া লোনি অ্যান্ডারসন আর নেই। রবিবার (৪ আগস্ট), নিজের ৮০তম জন্মদিনের কেবল কয়েকদিন আগে, লস এঞ্জেলেসের একটি হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে. কাগান।

এক বিবৃতিতে তাঁর পরিবার জানায়, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় স্ত্রী, মা ও দাদীর মৃত্যু হয়েছে।”

‘WKRP in Cincinnati’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। সিরিজটি একটি ব্যর্থ রেডিও স্টেশনকে ঘিরে নির্মিত, যারা নিজেদের রক মিউজিক চ্যানেল হিসেবে পুনরায় গড়ে তুলতে চায়। সেখানে লোনি অভিনয় করেন ‘জেনিফার মারলো’ চরিত্রে—একজন আকর্ষণীয়, উচ্চবুদ্ধিসম্পন্ন এবং দক্ষ রিসেপশনিস্ট, যিনি নানা জটিলতা সামলে স্টেশনকে কার্যকরভাবে পরিচালনা করতেন। তাঁর চরিত্রটি দুইবার এমি অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পায়।

লোনি অ্যান্ডারসন চলচ্চিত্রেও কাজ করেছেন। তিনি ১৯৮৩ সালের কমেডি ‘Stroker Ace’-তে অভিনেতা বার্ট রেনল্ডসের সঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বহু বছর ট্যাবলয়েড ম্যাগাজিনের আলোচনার কেন্দ্রে ছিলেন। ১৯৯৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তাঁদের সন্তান, কুইন্টন রেনল্ডস, সম্পর্কে তিনি ২০২১ সালে বলেছিলেন, “এই সম্পর্কের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল আমাদের সন্তান।”

তাঁর ১৯৯৫ সালের আত্মজীবনীমূলক বই ‘My Life in High Heels’-এ তিনি তাঁর জীবনসংগ্রাম, সম্পর্ক, ও আত্মবিকাশের গল্প তুলে ধরেন। বই প্রসঙ্গে তিনি বলেন, “যখন নিজের সম্পর্কে লিখবেন, তখন পুরো সত্যটাই বলতে হবে—ভালো-মন্দ সবটাই।”

লোনি অ্যান্ডারসন মোট চারবার বিয়ে করেন, সর্বশেষ বিয়ে করেন ২০০৮ সালে গায়ক বব ফ্লিককে।

১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পল-এ জন্মগ্রহণ করেন অ্যান্ডারসন। তাঁর বাবা ছিলেন একজন পরিবেশ রসায়নবিদ এবং মা ছিলেন একজন মডেল।

অভিনয়ে তাঁর যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে ‘Nevada Smith’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রের মাধ্যমে। এরপর ১৯৭০-এর দশকে S.W.A.T. এবং Police Woman-এর মতো টিভি সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন। ‘WKRP’ সিরিজের পর তিনি ‘Easy Street’ সহ আরও কিছু টিভি মুভি ও ধারাবাহিকে অভিনয় করেন।

অসুস্থতা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যান এবং ২০২৩ সালে লাইফটাইম টিভির ‘Ladies Of The 80s: A Divas Christmas’ টেলিছবিতে লিন্ডা গ্রে, ডোনা মিলস, মরগান ফেয়ারচাইল্ড ও নিকোলেট শেরিডানের সঙ্গে অভিনয় করেন। এই ছায়াছবিটি ২ ডিসেম্বর সম্প্রচারিত হয়।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্বামী বব ফ্লিক, মেয়ে ডেইড্রা ও জামাতা চার্লি হফম্যান, ছেলে কুইন্টন অ্যান্ডারসন রেনল্ডস, নাতনি ম্যাকেনজি ও মেগান হফম্যান, সৎপুত্র অ্যাডাম ফ্লিক ও তাঁর স্ত্রী হেলেন, এবং সৎনাতি ফেলিক্স ও ম্যাক্সিমিলিয়ানকে।

শেরিল কাগান জানান, অভিনেত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া হবে Hollywood Forever Cemetery-তে, পরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত