আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৭ মাস পর দেশে ফিরলেন অপূর্ব, ‘গোলাম মামুন ২’ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন

৭ মাস পর দেশে ফিরলেন অপূর্ব, ‘গোলাম মামুন ২’ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন

এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন নাটকের এই ‘বড় ছেলে’।


মঙ্গলবার (৫ আগস্ট) সকালের একটি ফ্লাইটে দেশে ফেরেন অপূর্ব। এমনটা নিশ্চিত হওয়া গেছে অভিনেতার এক ফেসবুক পোস্টে। সেখানে তিনি একটি বিমানের জানালা দিয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘ফিরছি…’- মাত্র এক শব্দেই বুঝিয়ে দিয়েছেন তার ফেরার অনুভব।


এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অপূর্ব। উদ্দেশ্য ছিল দীর্ঘ অভিনয়-জীবনের ক্লান্তি কাটিয়ে স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটানো। উল্লেখ্য, অপূর্ব’র স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। তাদের ঘরে রয়েছে একমাত্র পুত্র আয়াশ।


এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন অপূর্ব। তখন দুই মাস পর দেশে ফিরেছিলেন। তবে এবারের সফরটি ছিল তুলনামূলক দীর্ঘ এবং অনেকটাই অভিনয় থেকে দূরে কাটানো।

দেশে ফিরেই অবশ্য এখনই শুটিং ফ্লোরে ফিরছেন না অপূর্ব। কয়েকদিন বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র। তবে এর পরই তিনি ফিরবেন পুরোদমে কাজে।

শোনা যাচ্ছে, পরিচালক শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি দিয়ে অপূর্ব’র ক্যামেরার সামনে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে অপূর্ব’র চরিত্র ‘গোলাম মামুন’ ছিল গল্পের কেন্দ্রে, যে এক জটিল রাজনৈতিক ও পারিবারিক জালে আটকে পড়া এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি।

 

‘গোলাম মামুন ২’-এর জন্য এরই মধ্যে প্রি-প্রোডাকশন চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ধারণা করা হচ্ছে, আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকেই সিরিজটির শুটিং শুরু হবে, আর সেখানেই ফিরবেন অপূর্ব।

এদিকে, অপূর্ব’র ফেরাকে কেন্দ্র করে তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও ফিরে এসেছে নতুন উদ্দীপনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন, ‘অপূর্ব ভাইয়ের নাটকগুলোই আবার দেখতে চাই ঈদের আগেই’, ‘লম্বা সময় পর ফিরলেন, এবার আবার সেই আগের মতো কাজ করুন ভাই’।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত