আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

শাওনের তীক্ষ্ণ মন্তব্য: তিশাকে বললেন ‘নাটক কম করো

শাওনের তীক্ষ্ণ মন্তব্য: তিশাকে বললেন ‘নাটক কম করো

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাম্প্রতিক সময়ে পর্দায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সরব। শোবিজ কিংবা রাজনীতি—বিভিন্ন ইস্যুতে নিয়মিত মতামত দেন তিনি।

এবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সরাসরি সমালোচনা করেছেন শাওন।

আজ রোববার নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেন শাওন। সেখানে তিশাকে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও ভালোলাগার কথা বলতে দেখা যায়। ভিডিওতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবিও যুক্ত ছিল।

ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে এক ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।

আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা ইনু মামা” ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি এখনও দেখা হয়নি জানিয়ে শাওন পোস্টে আরও লেখেন, ‘ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে তিনি লেখেন, ‘নাটক কম করো পিও।’

উল্লেখ্য যে, ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পায় ২০২৩ সালে। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, আর ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। মুক্তির পর এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত