আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

র‍্যাপার শন কিংস্টনের প্রতারণা মামলায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড

র‍্যাপার শন কিংস্টনের প্রতারণা মামলায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

জ্যামাইকান-আমেরিকান র‍্যাপার শন কিংস্টনকে (আসল নাম কিসান অ্যান্ডারসন) এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের প্রতারণা মামলায় সাড়ে তিন বছরের ফেডারেল কারাদণ্ড দেওয়া হয়েছে।

কিংস্টন ও তার মা জ্যানিস টার্নারকে এ বছরের শুরুতে ওয়্যার ফ্রড স্কিমে দোষী সাব্যস্ত করা হয়। তারা বিলাসবহুল ঘড়ি, একটি ২৩২-ইঞ্চি এলইডি টিভি, বুলেটপ্রুফ ক্যাডিলাক এসকালেড এবং আসবাবপত্রসহ এক মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আত্মসাৎ করেছিলেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, কিংস্টন তার সেলিব্রিটি পরিচিতি ব্যবহার করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে বিলাসপণ্য সংগ্রহ করতেন। পণ্য হাতে পাওয়ার পর তিনি বা তার মা ভুয়া ওয়্যার ট্রান্সফার রসিদ পাঠিয়ে টাকা পরিশোধের ভান করতেন।

গত জুলাই মাসে তার মা টার্নারকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০০৭ সালে Beautiful Girls গান দিয়ে আলোচনায় আসা শন কিংস্টন আরও পরিচিত Fire Burning, Take You There এবং জাস্টিন বিবারের সঙ্গে করা Eenie Meenie গানের জন্য। তিনি ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ায় এক কনসার্টে অংশ নিতে গেলে গ্রেপ্তার হন। এর আগে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের কাছে তার বাড়িতে অভিযান চালিয়ে তার মাকে আটক করে কর্তৃপক্ষ।

অভিযোগ অনুযায়ী, কিংস্টন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রেতাদের সাথে যোগাযোগ করতেন এবং তাদের তার দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন বাসায় আমন্ত্রণ জানাতেন। তিনি প্রতিশ্রুতি দিতেন যে তাদের পণ্য নিজের সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন বা অন্যান্য সেলিব্রিটিদের কাছে সুপারিশ করবেন। কিন্তু টাকা পরিশোধের সময় তিনি ভুয়া রসিদ পাঠাতেন।

মামলার শুনানিতে প্রমাণ হিসেবে কিংস্টন ও তার মায়ের মধ্যে পাঠানো কিছু টেক্সট মেসেজ উপস্থাপন করা হয়। এক বার্তায় কিংস্টন লিখেছিলেন: “আমি তোকে বলেছিলাম ভুয়া রসিদ বানাতে।”

রায় ঘোষণার আগে আদালতে ক্ষমা চেয়ে কিংস্টন বলেন, তিনি নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। তার আইনজীবী জানান, খ্যাতি পাওয়ার আগে কিংস্টন দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছিলেন এবং খ্যাতি আসার পরও তিনি কিশোরসুলভ মানসিকতা থেকে বের হতে পারেননি, যার ফলে আর্থিক দিকগুলো সঠিকভাবে সামলাতে পারেননি।

তিনি অবিলম্বে কারাদণ্ড ভোগ শুরু করবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত