আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মায়ের আদলেই বউ পেয়েছেন জাহিদ হাসান, জানালেন নিজেই

মায়ের আদলেই বউ পেয়েছেন জাহিদ হাসান, জানালেন নিজেই

দেশের জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। প্রেম থেকে বিয়ে, দীর্ঘ ২৭ বছরের সংসার তাদের।

কিন্তু প্রকাশ্যে একসঙ্গে না দেখা যাওয়ায় এবং শোবিজের অনুষ্ঠানগুলোতে একত্রে না যাওয়ায়, অনেকেই ধরে নেন তাদের সংসারে কলহ চলছে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানা মুখরোচক আলোচনা।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসব গুঞ্জনের সরাসরি জবাব দিলেন অভিনেতা জাহিদ হাসান। 

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—‘আমরা সুখেই আছি, সংসারে কোনো সমস্যা নেই।

জাহিদের ভাষায়, ‘কিছু মানুষ আছে, যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা গল্প বানায়। কিন্তু বাস্তবতা হলো—আমরা খুব ভালো আছি। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’

স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন অভিনেতা। বলেন, ‘আমাদের মধ্যে কখনও ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।’

একসঙ্গে কোথাও না যাওয়ার অভিযোগ প্রসঙ্গে জাহিদ হাসান জানান, ‘মানুষ যা বলে সেটা আংশিক সত্যি। আমরা একসঙ্গে খুব একটা যাই না। কারণ আমি কাজের ব্যস্ততায় থাকি। শুটিংয়ের জন্য নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।’

কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে অভিনেতার অতীত প্রেমের প্রসঙ্গও। জাহিদ জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং মাঝে মাঝে এ নিয়ে মজাও করেন। 

জাহিদের ভাষায়, ‘আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। একদিন মৌ মজা করে বলল, ‘এগুলো ফেলে রেখেছো কেন, যত্ন করে রাখো।’ তখন ওর হাতে ছিল অনেকগুলো পুরনো চিঠি।’

অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি। এখন কোথাও দেখা হলেও তাদের মধ্যে কোনো কথোপকথন হয় না।

তবুও সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু মন্তব্য করতে নারাজ জাহিদ হাসান। 

তিনি জানান, ‘তাকে নিয়ে কিছু বললে সেটা অসম্মান করা হয়। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে এটাই সবচেয়ে বড় কথা।’

জাহিদ-মৌ দম্পতির রয়েছে দুই সন্তান। বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছোট ছেলে জারিফ জাহিদ সাইম। দুজনেই বর্তমানে পড়াশোনায় ব্যস্ত।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত