আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইকবাল পেলেন এসটারের দুই শাখায় প্রার্থীতা

ইকবাল পেলেন এসটারের দুই শাখায় প্রার্থীতা

বিশ্বের প্রথমসারির গবেষক-শিক্ষাবিদ, নোবেলজয়ী সাহিত্যিক ও  সিনেমাবোদ্ধাদের সংগঠন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস (আইআইএএফএসএ)। সংস্থাটির ফেলোদের তালিকায় আছেন নোবেলজয়ী লেখক ওরহান পামুক, জে এম কুতসি, কাজুয়ো ইশিগুরোর মতো খ্যাতিমান ব্যক্তিত্ব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এই সংগঠন সম্প্রতি চালু করেছে এস্টার অ্যাওয়ার্ড। শিল্প, বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক মূল্যায়নের সম্মিলিত আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এ পুরস্কার। পুরস্কারটির দুটি শাখায় মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসাইন চৌধুরী।


‘বলী: দ্য রেসলার’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার ও সেরা নবীন পরিচালকের মনোনয়ন পেয়েছেন এই বাংলাদেশি পরিচালক। মনোনয়নতালিকায় অন্যান্য সিনেমার মধ্যে আছে গত দুই বছরে বিশ্বজুড়ে আলোচিত ও পুরস্কৃত ছবি ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’, ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’, ‘সাউন্ড অব ফলিং’, ‘ল্যাম্ব’ ও ‘সন্তোষ’।

এস্টার অ্যাওয়ার্ড বিচারক দলের প্রধান হিসেবে আছেন টনি অ্যাওয়ার্ডজয়ী নিউইয়র্ক ইউনিভার্সিটির সিনেমা বিভাগের অধ্যাপক, সিনেমা গুরু কার্লি বারদশ। তিনি তাঁর বক্তব্যে ‘বলী: দ্য রেসলার’ সম্পর্কে বলেছেন, ‘এটি শুধু আঞ্চলিক সংস্কৃতির বিশেষ সৌন্দর্য তুলে ধরে না, বরং সূক্ষ্ম আবেগের মাধ্যমে দর্শককে শক্তি আর কোমলতার গভীর এক সম্পর্ক খুঁজে পেতে সাহায্য করে। এটি অদ্ভুত রকমের সরল; কাজটি আরেকবার দেখিয়েছে, সিনেমা কীভাবে ভাষা ও সংস্কৃতির সীমা পেরিয়ে সারা বিশ্বের মানুষের মনে জায়গা করে নিতে পারে।’

‘বলী’ সিনেমার দৃশ্য

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী এই মনোনয়নের প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা একদমই অপ্রত্যাশিত। চেনা ছকের বাইরে একটা মনোনয়ন। সারা বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকেরা মূলত গোপনে ভোট দিয়েছেন। গোপন সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলো থেকে চূড়ান্ত মনোনয়ন বেছে নিয়েছেন বিচারকেরা। বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আর গত দুই বছরে বিশ্বজুড়ে প্রশংসিত সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের একটা সিনেমার নাম দেখাটা সব সময়ই আমার জন্য বিশেষ আনন্দের।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত