আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মিথিলার পর বাবা তাহসানের সঙ্গে আইরার শোবিজ যাত্রা

মিথিলার পর বাবা তাহসানের সঙ্গে আইরার শোবিজ যাত্রা

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই শোবিজে পা রেখেছেন এই স্টারকিড।

ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনচিত্রে। পর্দায় আইরার কনফিডেন্স, এক্সপ্রেশন দারুণভাবে ফুটে উঠেছে। কিন্তু শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা। একমাত্র কন্যাকে নিয়ে তাহসানও হাজির পর্দায়।

জানা যায়, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা যায় তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা। তাই তো দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে।

এর আগে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেন আইরা। সে প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না। আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।’

শুধু সাধারণ দর্শকই নয়, কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তার কোন সিনেমার গল্পে উপযুক্ত কোন চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন!

প্রসঙ্গত, আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত