আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মোদির ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে বিজয়ের হুঙ্কার, সেলফিতে উঠল ঝড়!

মোদির ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে বিজয়ের হুঙ্কার, সেলফিতে উঠল ঝড়!

দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়। পারিবারিক নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ‘থালাপতি’ উপাধিতে তিনি রাজত্ব করেছেন সিনেমায়। এখন রাজনীতির মঞ্চে মোদির জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। তিনি বিশাল ভক্তশ্রেণি নিয়ে এবার নির্বাচনী মাঠে লড়াইয়ে নেমেছেন। পর্দার নায়ক থেকে এখন তিনি জনতার নায়ক হয়ে উঠেছেন।

সম্প্রতি থালাপতি বিজয়ের মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা ভেট্রি কাজাগমের দ্বিতীয় রাজ্য সম্মেলনে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ সমবেত হয়েছিলেন।

সভা শেষে বিজয় নিজের ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন। সেখানে দেখা যায় তিনি ভক্তদের বিশাল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে সেলফি তুলছেন। মাত্র একদিনেই ভিডিওটি ভেঙে দিয়েছে সব রেকর্ড।

দক্ষিণ ভারতের কোনো অভিনেতার পোস্ট হিসেবে সবচেয়ে বেশি লাইক পেয়েছে এটি। এখন পর্যন্ত লাইক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখেরও বেশি।

বিশেষ দিক হলো, বিজয়ের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা যেখানে মাত্র ১ কোটি ৪০ লাখ সেখানে তার পোস্টে একদিনেই ১ কোটির বেশি লাইক পড়া প্রমাণ করে ভক্তদের অদম্য ভালোবাসা ও ক্রেজ।

বর্তমানে বিজয় কাজ করছেন তার বহুল প্রত্যাশিত শেষ সিনেমা ‘জনানায়াগান’ নিয়ে। এ ছবির পরই তিনি অভিনয়কে বিদায় জানাবেন এবং পূর্ণকালীনভাবে রাজনীতিতে সক্রিয় হবেন।

আগামী ২০২৬ সালের গ্রীষ্মে তামিলনাডু বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত