আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শাইখ সিরাজের নতুন উদ্যোগ: ‘ছোটদের কৃষি’ নিয়ে শিশুদের মাঝে কৃষি জাগরণ

শাইখ সিরাজের নতুন উদ্যোগ: ‘ছোটদের কৃষি’ নিয়ে শিশুদের মাঝে কৃষি জাগরণ

কৃষিনির্ভর বাংলাদেশে প্রজন্ম থেকে প্রজন্ম কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কৃষক। কৃষি এখন ফসলের মাঠ থেকে শহরে নগরে অট্টালিকার ছাদে চলে এসেছে। কৃষিকাজে ছোটদেরও আগ্রহ বাড়ছে। চ্যানেল আইতে আসছে নতুন অনুষ্ঠান ছোটদের কৃষি। চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের ডাক-এ নতুন সংযোজন হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি। 

নতুন এই অনুষ্ঠান সম্পর্কে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন–শহর ও গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করতেই ‘ছোটদের কৃষি’ অনুষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন আসক্তি কমিয়ে এনে নতুন প্রজন্মকে ফলদ গাছপালা এবং ফসলের প্রতি আগ্রহী করার জন্য এই প্রয়াস। 

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ছোটদের কৃষি প্রচার হবে ৪ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে ছাদকৃষির ওপর। শিশুদের হাতেকলমে কৃষির নানা দিক তুলে ধরা হবে এখানে। ঘরের বারান্দা, ছাদ কিংবা খালি জায়গায় কীভাবে ফল-সবজি চাষ করা যায়, সেটিও শিখতে পারবে তারা। ফলে কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠবে নতুন প্রজন্ম, যা দেশের ভবিষ্যৎ কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলবে। এমনটিই আশা করছেন চ্যানেল সংশ্লিষ্টরা।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত