আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মেহজাবীনের ‘সাবা’ এবার দেশের পর্দায়

মেহজাবীনের ‘সাবা’ এবার দেশের পর্দায়

বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে শুরু হয় সাবার জীবনসংগ্রাম। সাবার সেই সংগ্রামের গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসাইন। তাঁর সেই সিনেমা ‘সাবা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এটি মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। তবে দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পায় আগে। গত বছর শঙ্খ দাশগুপ্তর সে সিনেমাটির জন্যও ব্যাপক প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী।


গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ‘সাবা’ মুক্তির কথা জানান মেহজাবীন। মুক্তির তারিখ উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে, সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে “সাবা” এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।’ তাঁর পোস্টে শুভকামনা জানিয়েছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে ভক্ত–অনুসারীরা। পরে মন্তব্যের ঘরে মেহজাবীন ভক্তদের কাছেই জানতে চান, ‘সাবা’ কবে মুক্তি দেওয়া উচিত—২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর? ধারণা করা হচ্ছে, এই দুই তারিখের যেকোনো একটিতে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে প্রথম আলোকে মেহজাবীন বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম, প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না? তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই। যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারা জীবন মনে রাখবেন। যে ছবির মান, গল্পের গভীরতা—সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প, চরিত্র পেয়ে গেলাম।’


সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ‘ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।’


প্রথম সিনেমায় অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়ে হয়েছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘অনেক রিহার্সাল করেছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে। এটা একই সঙ্গে আমার পরিচালকের শাশুড়ির কথা, চিত্রনাট্যকারের মায়ের গল্প। যে কারণে অনেক গভীরভাবে চরিত্র সম্পর্ককে আলোচনা করতে পেরেছি।’


সিনেমায় সাবার আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ে হয়েছেন মেহজাবীন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার। ‘সাবা’ সিনেমায় প্রথমবার মেহজাবীন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তফা মন্ওয়ার।

প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমি মেহজাবীনের অভিনয় পছন্দ করি। অনেক কাজ দেখেছি। কিন্তু কখনোই একসঙ্গে অভিনয় করা হয়নি। তিনি কেন ফিল্ম করেন না, সেটা প্রায়ই মনে হতো। তিনি খুবই আন্তরিক, চরিত্র বুঝেই ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনেত্রী হিসেবে তিনি অনেক ভালো। খুবই সহযোগিতা করেন। আমরা শুটিংয়ের আগে দীর্ঘ সময় রিহার্সাল করতাম। কাজের ফাঁকে আড্ডা হতো।’

শনিবার নির্মাতা মাকসুদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘গত বছর টরন্টো দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। আমাদের সেই ধারাবাহিকতায় এবারও ইউরোপের কয়েকটি উৎসবে সিনেমা অংশ নেয় ও প্রশংসিত হয়। প্রায় দেড় বছর ধরে সিনেমাটি নিয়ে উৎসব কর্তৃপক্ষ ও সমালোচকদের কাছ থেকে সাড়া পাচ্ছি। কিন্তু সিনেমাটি নিয়ে দেশের দর্শকদের আগ্রহ ছিল। আমরা খুব শিগগির দেশে মুক্তি দেব। এটা এই সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
যৌথভাবে ৯০ মিনিটের ‘সাবা’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রায় দুই দশক ধরে প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন, বিজ্ঞাপনচিত্র পরিচালনা করেছেন মাকসুদ। এখন তিনি ব্যস্ত নিজের দ্বিতীয় সিনেমা ‘বেবিমুন’–এর কাজ নিয়ে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত