আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হলিউডের স্পাইডার ম্যান টম হল্যান্ডের জটিল রোগের কথা প্রকাশ

হলিউডের স্পাইডার ম্যান টম হল্যান্ডের জটিল রোগের কথা প্রকাশ

‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা টম হল্যান্ড জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তিনি ভুগছেন হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারে। বিরল এই রোগের কথা নিজেই জানান অভিনেতা। পর্দায় তার অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহের অবকাশ নেই, কিন্তু পর্দার অন্তরালে এই তারকা যে নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তা অনেকেই জানেন না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে হল্যান্ড অকপটে জানিয়েছেন তার ডিসলেক্সিয়া এবং অ্যাটেনশন-ডেফিসিট / হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার নিয়ে সংগ্রামের কথা। কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি আজ হলিউডের অন্যতম সফল অভিনেতা সেই গল্পই তিনি জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইজিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরল রোগটির বিষয়ে টম হল্যান্ড বলেন, ‘আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া আছে। যখন আমাকে একটি নতুন চরিত্রের জন্য খালি ক্যানভাস দেওয়া হয়, তখন আমি কিছুটা ভয় পেয়ে যাই। চরিত্র ফুটিয়ে তোলার সময় এই ধরনের চ্যালেঞ্জ প্রায়ই আসে।’

কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার কৌশল একেবারেই ভিন্ন। তার কথায়, ‘আমি আমার ভেতরের শিশুসত্ত্বাকে জাগিয়ে তুলি। ‘খেলা’র ছলে আমি চরিত্রটিকে ধারণ করার চেষ্টা করি। একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক হিসেবে, এমন কিছুতে যুক্ত হওয়া উচিত যা আপনাকে সৃজনশীল হতে এবং গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে বাধ্য করে। যত বেশি আমরা এ ধরনের কাজ করব, ততই আমরা ভালো করব।’

প্রসঙ্গত, মাত্র ৭ বছর বয়সে তার এই রোগটি ধরা পড়ে। এটি মূলত পড়া এবং বানানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। ২০২৩ সালের জুলাই মাসে জে শেঠির ‘অন পারপাস’ পডকাস্টে তিনি জানান, বানান করাই তার জন্য সবচেয়ে বড় বাধা ছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত