আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

‘তারিফে’ গানে বাদশাহর তীর, ট্রাম্পকে বললেন ‘আর কত শুল্ক?’

‘তারিফে’ গানে বাদশাহর তীর, ট্রাম্পকে বললেন ‘আর কত শুল্ক?’

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার চলমান শুল্কবিতর্ক ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মার্কিন মুলুকে দাঁড়িয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই গানের মাধ্যমে তিরস্কার করলেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাহ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিউ জার্সিতে নিজের কনসার্টে ট্রাম্পের শুল্কনীতিকে খোঁচা দিতে গিয়ে গানের মধ্যেই কটাক্ষ ছুড়ে দেন বাদশাহ।

‘বীরে দি ওয়েডিং’-এর জনপ্রিয় গান ‘তারিফান’ গাওয়ার সময় বাদশাহ লাইন বদলে ফেলেন। তাকে গাইতে শোনা যায়- ‌‘কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?’ (ট্রাম্প আর কত শুল্ক চান?)। 

বাদশাহ-র এই গানের লাইনের অংশটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা এটিকে কনসার্টের সবচেয়ে মজার অংশ বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমনকি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চাপায় ওয়াশিংটন। 

শুধু র‍্যাপার বাদশাহই নন, সম্প্রতি টিভি রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চেও নাম না উল্লেখ করে ট্রাম্পকে খোঁচা দিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে, তারাই এখন শান্তির পুরস্কার চাইছে।’ যদিও নাম নেননি, ইঙ্গিত স্পষ্টতই ট্রাম্পের দিকেই ছিল।

নিউ জার্সির এই শো বাদশাহর উত্তর আমেরিকা সফরের অংশ। ইতোমধ্যেই ভার্জিনিয়ায় দর্শক উপচে পড়া ভিড়ের সামনে পারফর্ম করেছেন তিনি। সামনে বে এরিয়া, সিয়াটেল, ডালাস এবং শিকাগোতেও আয়োজন রয়েছে তার কনসার্টের।

গত কয়েক মাসে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে সম্পর্কের জেরে চর্চায় থেকেছেন বাদশাহ। যদিও তাদের ঘনিষ্ঠতাকে নিছক বন্ধুত্বের বাইরে আর কোনও নাম দিতে নারাজ দুজনেই।

উল্লেখ্য যে, বাদশাহের পুরো নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া। কিন্তু এই নামে তাকে তেমন কেউই চেনে না। শোবিজ দুনিয়ায় তিনি পরিচিত বাদশাহ নামে। ভারতের প্রথম সারির এই র‍্যাপারের জনপ্রিয়তা রয়েছে উপমহাদেশের অন্যান্য দেশেও।  ২০১২ সাল থেকে নিয়মিত গান করছেন বাদশাহ। তবে জনপ্রিয়তা পান ২০১৫ সালে ‘ডিজিওয়ালে বাবু’ গানের মাধ্যমে। এটি প্রকাশের মাত্রে ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল। পরবর্তীতে বাদশাহ উপহার দিয়েছেন ‘ওয়াখরা সোয়াগ’, ‘শি মুভ ইট লাইক’, ‘বাজ’, ‘মার্সি’, ‘গেন্দা ফুল’, ‘টপ টাকার’, ‘পানি পানি’, ‘বাওলা’, ‘বাচপান কা পেয়ার’র মতো সিঙ্গেল গান।

এছাড়া সিনেমায় তিনি গেয়েছেন ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’, ‘সেলফি লে লে রে’, ‘আকাড় বাকাড়’, ‘কার গায়ি চুল’, ‘দ্য ব্রেকআপ সং’, ‘কালা চশমা’, ‘দ্য হাম্মা সং’, ‘শেহের কি লাড়কি’, ‘চান্ডিগড় মে’সহ অনেকগুলো ব্যবসাসফল গান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত