আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

বলিউডের সিরিজে আরিফিন শুভ

বলিউডের সিরিজে আরিফিন শুভ

আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। যে সিরিজে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটেছে।

ভারতের জনপ্রিয় প্ল্যাটফরম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে শুভকেও। ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন আরিফিন শুভ।

 প্রথমবারের মতো বলিউডের কোনো সিরিজে শুভ।

কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনো তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
  
জনপ্রিয় পরিচালক সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।


সিরিজটিতে শুভর লুক প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক। বলিউডে পা রাখলেন শুভ, এটা তার ভক্তদের জন্যও দারুণ এক সুখবর। এখন সিরিজটির পূর্ণাঙ্গ একক টিজার প্রকাশের অপেক্ষায় ভক্তরা। তাতেই বোঝা যাবে, বলিউডে শুভর ম্যাজিক কতটা খাটতে যাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত