আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

পাকিস্তানি স্টার হানিয়া আমির বাংলাদেশে: ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশেষ ইভেন্টে অংশ নেবেন!

পাকিস্তানি স্টার হানিয়া আমির বাংলাদেশে: ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশেষ ইভেন্টে অংশ নেবেন!

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

এই দর্শক থেকে শুরু করে ভক্ত-অনুরাগী সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হানিয়া আমির। এবার বাংলাদেশি ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন তিনি।

এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছেন যে, প্রথমবারের মতো তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। হানিয়া জানান, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।’

একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে তিনি ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে। আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ‘ব্ল্যাক শাইন ফর্মুলা’। এর প্রচারণার অংশ হিসেবেই তার এ সফর।

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন হানিয়া। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। রোমান্টিক, কমেডি থেকে চরিত্রভিত্তিক সব ধরনের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া। এতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে।
হানিয়া তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় অভিনেত্রীদের একজন।

আয়োজকরা বলেন, বাংলাদেশে রয়েছে হানিয়া আমিরের বিপুল সংখ্যক ভক্ত। ভক্তদের জন্য ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে বিশেষ এক মুহূর্ত হয়ে উঠবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত