আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

এবার কি রূপালি পর্দায় পা রাখলেন ধোনি?

এবার কি রূপালি পর্দায় পা রাখলেন ধোনি?

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কি এবার রূপালি পর্দায় পা রাখলেন? সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ক্লিপ তেমন প্রশ্নই জাগিয়েছে দর্শক-ভক্তদের মনে। ভারতের এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার ভক্তদের চমকে দিয়েছেন ‌‘দ্য চেজ’ নামে একটি অ্যাকশনধর্মী প্রজেক্টের টিজারে হাজির হয়ে, যেখানে তার সঙ্গে দেখা যায় বলিউড ও দক্ষিণের সুপারস্টার আর. মাধবনকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে ধোনি ও মাধবনকে টাস্কফোর্স অফিসারের বেশে দেখা গেছে। কালো ইউনিফর্ম, সানগ্লাস, হাতে বন্দুক, যেন উচ্চ-ঝুঁকির কোনো মিশনে নামতে প্রস্তুত। মাধবন ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে লিখেছেন, ‘এক মিশন। দুই যোদ্ধা। তৈরি হও - শুরু হচ্ছে দারুণ এক তাড়া। দ্য চেজ - টিজার আউট এখনই। পরিচালনায় বাসন বালা। আসছে শিগগিরই।’

টিজার মুক্তির পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত। কিন্তু একইসঙ্গে বিভ্রান্তও- এটা আসলে সিনেমা, নাকি ওয়েব সিরিজ, নাকি আবার কোনো বিজ্ঞাপন।

ধোনি এর আগে বিজ্ঞাপনে অভিনয় করেছেন, এমনকি একটি তামিল ছবিতে ক্যামিও চরিত্রও করেছিলেন। কিন্তু এটিকে তার সবচেয়ে বড় অনস্ক্রিন উপস্থিতি মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ধোনিকে ‘হিরো’ বলে আখ্যায়িত করছেন, আবার অনেকে লিখছেন- ‘থালা ফর এ রিজন।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালে অবসর নেওয়া ধোনি ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির প্যারা রেজিমেন্টে লেফটেন্যান্ট কর্নেল (সম্মানসূচক) পদেও ভূষিত। তিনি এই উপাধি পান ২০১১ সালে।

ঘরোয়া পর্যায়ে আইপিএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে আর খেলেন না ধোনি। চলতি বছরের মে মাসে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত মৌসুমে সিএসকে তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখেছিল এবং এর জন্য তাকে দেওয়া হয়েছিল ৪ কোটি টাকা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত