আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

তৃতীয় সিজনে অ্যালিস ইন বর্ডারল্যান্ড কেমন হলো?

তৃতীয় সিজনে অ্যালিস ইন বর্ডারল্যান্ড কেমন হলো?

কোরিয়ান স্কুইড গেম নাকি জাপানি অ্যালিস ইন বর্ডার‌ল্যান্ড। করোনাকালে মুক্তি পাওয়া এ দুটি সিরিজের কোনটি সেরা তা নিয়ে বিভিন্ন সময় পরিচিতদের সঙ্গে বিতর্ক হয়েছে। কেউ কেউ বলেছেন, কোরিয়ান ঝড়ের সামনে উড়ে গেছে জাপানি সিরিজ। আসলেই কি তাই?

‘অ্যালিস ইন বর্ডারল্যান্ড’ হলো ভালো কাজ করেও গুরুত্ব না পাওয়া লোকেদের মতো। অর্থ্যাৎ, স্কুইড গেম নিয়ে উত্তেজনা বেশি, বর্ডার‌ল্যান্ডের কম। 


স্কুইড গেমের মতোই দীর্ঘ সময় বিরতি দিয়ে গতকাল বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যালিস ইন বর্ডারল্যান্ডের তৃতীয় মৌসুম। কোরিয়ান সিরিজটির শেষ মৌসুম দুই ভাগে মুক্তি দিয়েও সেভাবে আকর্ষণ জাগাতে পারেনি। এবার দেখা যাক জাপানি সিরিজ কেমন করলো।

বর্ডারল্যান্ডের দ্বিতীয় সিজন শেষ হয়েছিল হাসপাতালের বারান্দায়। যেখানে ভর্তি থাকা আরিসু (কেন্তো ইয়ামাজাকি) ও উসাগি (তাও তসুয়া) তাদের গেমের স্মৃতি ভুলে গেছে। একে অপরের সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছে।

 


পাঠকদের জন্য বলে রাখা ভালো- আরিসু ও উসাগি এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র। স্কুইড গেমের মতো অ্যালিস ইন বর্ডারল্যান্ডও জীবন বাজি রেখে গেম খেলার গল্পনির্ভর। যেখানে কল্পিত শহরে (টোকিও) টিকে থাকতে হলে বিভিন্ন গেমে অংশ নিতে হয়। এতে জয়ীদের বেঁচে থাকার জন্য ভিসা দেওয়া হয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী গেমে অংশ নিতে হয়। হেরে গেলে ওই খেলোয়াড়কে মেরে ফেলা হয়। তবে স্কুইড গেমের চূড়ান্ত গেমের মতো বর্ডারল্যান্ডে এককভাবে জয়ী হওয়ার বাধ্যবাধকতা নেই।

তৃতীয় সিজন
নতুন মৌসুম শুরু হয় টোকিওর বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনের দৃশ্যের মধ্য দিয়ে। যেখানে সুখী পরিবার গড়ে তুলেছে আরিসু ও উসাগি। আরিসু কাজ করছে একটি ক্লিনিকে, আর উসাগি ক্রীড়া সামগ্রীর দোকানে। ঘটনা চক্রে এক সময় তারা আবার বর্ডারল্যান্ডে ফিরে যায়।  

আগের সিজনগুলোতে তাসের কার্ডের সংখ্যা ও স্যুট (হার্ট, ডায়মন্ড, ক্লাব, স্পেড) খেলার জটিলতা ও ধরনের ইঙ্গিত দিতো। কিন্তু তৃতীয় সিজনের গেমে এমন অনুমান করার সুযোগ নেই। এখানে কোনো ইঙ্গিত ছাড়া হঠাৎই গেম সম্পর্কে নির্দেশনা ও খেলোয়াড়দের দলে ভাগ করে দেওয়া হয়। 

 


বর্ডারল্যান্ডে যাওয়ার পর আরিসু ও উসাগি তাদের বাস্তব জগতে দাম্পত্য জীবনের কথা ভুলে যায়। পৃথক দলের হয়ে গেমে অংশ নেয়। কেবল চূড়ান্ত গেমে গিয়ে তারা একত্রিত হয়। যেখানে বাকি খেলোয়াড়দের সঙ্গে তাদের রাখা হয় ১৬ কক্ষের একটি ভবনে। সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় ১৫ পয়েন্ট (কবজিবন্ধনীতে থাকা আয়ু পরিমাপক)। একটি ঘর থেকে অন্য ঘরে যেতে প্রতিবার দরজা খোলার জন্য ১ পয়েন্ট খরচ হয়। 

শুরুতেই বলেছিলাম, স্কুইড গেমের উত্তেজনা অনেক বেশি। কারণ সেটি সরাসরি পুঁজিবাদের সমালোচনা করে। বিপরীতে বর্ডারল্যান্ড অন্য জাপানি সিরিজগুলোর মতোই মানুষের স্বার্থপরতা ও সহযোগিতার মতো ক্ষেত্রগুলোকে নাড়া দেয়। অর্থ্যাৎ, সরাসরি পুঁজিবাদকে আঘাত না করে এই কাঠামো তৈরির পেছনের কারণগুলোর সমালোচনা করেছে।

বর্ডারল্যান্ডের তৃতীয় মৌসুমের শেষ এপিসোডে এসে আপনি স্কুইড গেমের চূড়ান্ত পর্বের সঙ্গে কিছু সাদৃশ্য পেতে পারেন। ইঙ্গিত পেতে পারেন চতুর্থ মৌসুমেরও।

শেয়ার করুন

পাঠকের মতামত