আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বলিউডে মীনাক্ষীর যাত্রা শুরু ‘ফোর্স’ সিনেমা দিয়ে

বলিউডে মীনাক্ষীর যাত্রা শুরু ‘ফোর্স’ সিনেমা দিয়ে

দক্ষিণ ভারতীয় সিনেমায় এই সময়ে আলোচিত মুখ মীনাক্ষী চৌধুরী। ‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ ও ‘সংক্রান্তি বসতুনাম’–মতো একের পর এক সফল সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন। সৌন্দর্য আর অনিন্দ্য অভিনয় দিয়ে অল্প সময়ে জয় করে নিয়েছেন অগণিত দর্শকহৃদয়। একইভাবে মনোযোগ কেড়েছেন বড় বড় নির্মাতার। সেই সুবাদে এবার বলিউড সিনেমায় অভিষেক হতে চলেছে মীনাক্ষীর।

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে মীনাক্ষী চৌধুরীর। অন্যদিকে এই সিনেমা দিয়ে বিরতি ভেঙে বলিউডে ফিরেছেন অভিনেতা জন আব্রাহাম।


শুধু তাই নয়, জন নির্মাতা বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’ সিনেমার রাইটসও কিনে নিয়েছেন। তিনি চাইছেন, এবার সিনেমার গল্পকে একেবারে শিকড়ে ফিরিয়ে আনতে; যেখানে থাকবে দেশি আবেগ, সঙ্গে টানটান অ্যাকশন ও থ্রিলারের জমাট মিশেল। এ কারণে তিনি পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে বসে চিত্রনাট্যের খুঁটিনাটিতে নজর রেখেছেন।

 

পাশাপাশি বহু অভিনেত্রীর অডিশনের পর শেষমেশ জন আব্রাহাম ও ভাব ধুলিয়া দু’জনেই মীনাক্ষী চৌধুরীকে নির্বাচন করেছেন। শুধু গ্ল্যামার বাড়াতে নয়, এই ছবিতে মীনাক্ষী থাকবেন একেবারে অ্যাকশন-প্যাকড চরিত্রে।

নির্মাতা সূত্রে জানা গেছে, বলিউডে অভিষেক স্মরণীয় করে রাখা এবং অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মীনাক্ষীকে কয়েক মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়টাতে অভিনেত্রীকে দিয়ে কয়েকটি অ্যাকশন ওয়ার্কশপ করানো হবে, যাতে চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি।

প্রযোজনা সূত্র আরও জানিয়েছে, আগামী নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘ফোর্স ৩’ সিনেমার শুটিং। বর্তমানে জোরকদমে চলছে প্রি-প্রোডাকশন। এই সিনেমার কাজ শুরুর আগে পরিচালক রোহিত শেঠির সঙ্গে রাকেশ মারিয়া বায়োপিক-এর কাজ শেষ করবেন জন।

 

অক্টোবরের মধ্যেই সেই শুট শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপরই জন পুরোপুরি মন দেবেন ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। এদিকে জন আব্রাহামের সঙ্গে মীনাক্ষী চৌধুরীর জুটি ইতোমধ্যে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।

‘ফোর্স ৩’ সিনেমায় নতুন এই নায়িকা কেমন চমক দেখান আর জন কীভাবে ফিরিয়ে আনেন ফ্র্যাঞ্চাইজির পুরোনো স্বাদ, তা দেখার জন্য অনেকে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত