আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের নিশানায় ইয়াশ রোহান, বিজয়ার শুভেচ্ছা দেওয়ায়

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের নিশানায় ইয়াশ রোহান, বিজয়ার শুভেচ্ছা দেওয়ায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সিনেমা বা নাটক সবখানেই মুগ্ধ করেছেন দর্শককে। সম্প্রতি অভিনেতার একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমির দিন কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি।


পোস্টের ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘শুভ বিজয়া’। ওই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। এই ছবিটি পোস্ট করার পরই তাকে নেটিজেনদের একাংশ আক্রমণ করে বসে। নেটিজেনদের একাংশ পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন এবং বিদ্রুপ ভাষায় নানা মন্তব্যে করেন।

 

যারমধ্যে অনেকেই লিখেছেন ‘মুসলমান ভেবে ভুল করা আমি!’, ‘আপনার নাটক আজ থেকে আর দেখা হবে কিনা জানি না! কারণ, এতদিন ভেবেছিলাম আপনি মুসলিম। আর নাটক গুলো ভালো লাগতো’, ‘আপনার নাটক আর দেখব না!’- এমন অসংখ্য তির্যক মন্তব্যে ভেসেছে অভিনেতার পোস্টে। 

এমন হাজার হাজার মন্তব্যে ভরে গেছে ইয়াশ রোহানের ফেসবুক পোস্ট। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরাও কে কেউ ইয়াশ রোহানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। জসিম উদ্দীন নামের একজন লিখেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ হয়ে গেছি। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে কখনো ধর্ম দিয়ে বিচার করা উচিত নয়- বরং তার কর্ম, মানবতা আর নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।’


তবে এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়ে দর্শকদের একহাত নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও আরশ খান।  

মেহজাবীন তার ফেসবুকে লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

এদিকে আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয়, ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করে না। বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এদেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার দেশ সবার।’

উল্লেখ্য, বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয় তার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত