আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

গেলো সেপ্টেম্বরেই বাংলাদেশ মাতিয়ে গেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেক জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। তার আগমনের খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।

তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন- সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি।

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল এহাদ-এ-ওয়াফা-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।


২০১৭ সালে রোমান্টিক ড্রামা ইয়াকীন কা সফর-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: আঙ্গান, ইয়ে দিল মেরা এবং সাম্প্রতিক হিট ড্রামা মীম সে মহব্বত। এছাড়া ধূপ কি দীওয়ার নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

ইয়াকীন কা সফর- করতে গিয়েই আহাদ রেজা মীরের পরিচয় হয় আরেক পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী সেজাল আলীর সঙ্গে, এরপর প্রেম। সেই প্রেমে সীলমহর দেন ২০১৯ সালে বিয়ের মধ্য দিয়ে। পাকিস্তানি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন সেজাল আলী ও আহাদ রেজা মীর।

তবে তাদের বিবাহিত জীবনের সফর বেশিদিন ছিল না। বিয়ের তিন বছরের মাথায় অর্থাৎ ২০২২ সালেই বিচ্ছেদের পথে হাঁটেন এই দুই তারকা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত