আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

মাইলি সাইরাসের নতুন সিনেমা যাত্রা—অ্যাভাটার সিরিজে দেখা যাবে

মাইলি সাইরাসের নতুন সিনেমা যাত্রা—অ্যাভাটার সিরিজে দেখা যাবে

হলিউডের কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজে এবার যুক্ত হলেন বিশ্বখ্যাত পপতারকা মাইলি সাইরাস। বিশ্বের সবচেয়ে প্রযুক্তিনির্ভর ও আবেগঘন এই সিরিজের আসন্ন চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর জন্য মাইলি একটি গান লিখেছেন ও গেয়েছেন, যার শিরোনাম  ‘ড্রিম অ্যাস ওয়ান’। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মাইলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষায়, ‘এই গানটি আমার জীবনের খুব কাছের। এটি শুধু একটি সাউন্ডট্র্যাক নয়; বরং এক ধরনের নিরাময়। জীবনের এক ধ্বংসস্তুপ থেকে আবার উঠে দাঁড়ানোর গল্পই এতে বলা হয়েছে।’ 

 

তিনি আরও বলেন, ‘জেমস ক্যামেরনের দৃষ্টিভঙ্গি আমার মনে গভীর ছাপ ফেলেছে। তার ছবির বার্তা, প্রকৃতি ও মানবতার প্রতি যে সংবেদনশীলতা, সেটি এই গানের প্রতিটি শব্দে প্রতিফলিত হয়েছে।’

 


গানটি যৌথভাবে লিখেছেন মাইলি, মার্ক রনসন ও অ্যান্ড্রু ওয়ায়াট। এই তিনজনই একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও প্রযোজক। 

উল্লেখ্য, রনসন ও ওয়ায়াট মাইলির আগের হিট গান ‘নাথিং ব্রেকস লাইক অ্য হার্ট’ এবং ‘ফ্লাওয়ার্স’-এর সঙ্গেও যুক্ত ছিলেন। 

প্রযোজনা সংস্থা টোয়েন্টি সেঞ্চুরি স্টুডিওস সূত্রে জানা গেছে, ‘ড্রিম অ্যাস ওয়ান’ গানটি ছবির মূল বার্তা ঐক্য, পুনর্জন্ম এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা তুলে ধরবে। গানটি চলচ্চিত্রের শেষ দৃশ্যের পর ‘অ্যান্ড ক্রেডিটস’-এ শোনা যাবে, যা দর্শকদের মনে আবেগ জাগিয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। 

 

জেমস ক্যামেরনের অ্যাভাটার সিরিজের এই নতুন কিস্তি মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। আগের দুই পর্বের মতোই এতে দেখা যাবে প্যান্ডোরার বিস্ময়কর জগৎ, মানব ও নাভি জাতির নতুন সংঘাত এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গভীর দৃষ্টিপাত। চলচ্চিত্রে ভিজ্যুয়াল ইফেক্ট ও প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি এবার সংগীতেও থাকবে বিশেষ আবেগ ও মানবিকতা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত