আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

পুরাতন ছবি পোস্ট করে ওমর সানীর আক্ষেপ

পুরাতন ছবি পোস্ট করে ওমর সানীর আক্ষেপ

কোনো এক সময় সিনেমার শুটিং সেটে বা শিল্পী সমিতিতে তারকাদের নিয়মিত আড্ডা জমত। এখানে, সেখানে নিয়মিত দেখা হতো ঢালিউড তারকাদের। মুহূর্তের নানা গল্পে জমে যেত আড্ডা। এখন এই দৃশ্য দেখা যায় না বললেই চলে। এমনকি শিল্পী সমিতির বাৎসরিক পিকনিকেও এখন তারকাদের পাওয়া ভার।

আজ সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে আবেগে ভাসলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। ছবিতে দেখা যাচ্ছে নব্বই দশকের পাঁচ নায়ক ও এক নায়িকাকে। আছেন নায়ক নাঈম, বাপ্পারাজ, ওমর সানী, অমিত হাসান, আমিন খান। একমাত্র নায়িকা হিসেবে দেখা যাচ্ছে প্রিয়দর্শিনী মৌসুমীকে। আরও আছেন নায়ক সম্রাটও। তবে ছবিটি কবে, কোথায়, কী উপলক্ষে তোলা তা উল্লেখ করেননি ওমর সানী। দেখেই বোঝা যাচ্ছে ছবিটি বেশ আগের। সঙ্গে কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন ওমর সানী।

ছবির ক্যাপশনে ওমর সানী লিখলেন, ‘এই ধরনের আন্তরিকতার ফ্রেম আর কোথাও খুঁজে পাবেন না। এখন তো আরও না। সবার মধ্যেই একটা রোবট বসবাস করে। অনান্তরিকতার কেবিসে সবাই আক্রান্ত।’

অতীতের দিনগুলোর কথা মনে করে কিছুটা আক্ষেপের সুরে তিনি লিখেছেন, ‘একটু হাসির জন্য, একটু মুখ দেখা দেখি জন্য আয়োজন থাকতো। এখন সেটা আর নেই। ধন্যবাদ আমার জেনারেশনকে।’

ছবিটি পোস্ট করার পর ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে মন্তব্যের ঘর। প্রিয় তারকাদের একসঙ্গে দেখে মুগ্ধতার কথাও জানিয়েছেন অনেকে।

ছটু বিশ্বাস নামে একজন লিখেছেন, ‘সানী ভাই, প্রিয়দর্শিনী মৌসুমী আপু, অমিত হাসান, বাপ্পারাজ, নাঈম, সম্রাট, আমিন খান ভাইসহ সবার জন্য অনেক ভালবাসা রইল।

শরিফুল আলম লিখেছেন, ‘পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা ছিল ঠিকই কিন্তু সহমর্মিতাও কম ছিল না। বাপ্পারাজ থেকে আমিন খান এই সময়টাকে ঢাকার চলচ্চিত্রের সুসময় বলা যায়। তার আগেও সময় ভালো ছিল কিন্তু তারপরে আর ভালো থাকেনি। সহ-শিল্পীদের সঙ্গে সম্প্রীতি দেখা যায়নি।’

ওমর সানীর সঙ্গে একমন পোষণ করে মিজানুর রহমান লিখেছেন, ‘সহমত পোষণ করছি প্রিয় ভাইজান। মনে হয় এমন ফ্রেম আর কখনো দেখতে পাওয়া যাবে না। কারণ, তখন আপনাদের ভেতরে আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান ছিল। বর্তমানে সবাই সুপারস্টার তাই কেউ কাউকে মূল্য দেয় না।’

বকুল বেলায়েত লিখেছেন, ‘আসলেই ভাই, আপনাদের সময় সবকিছুই ভালো ছিলো। একটা সুস্থ প্রতিযোগিতা ছিলো। সবাই খুবই হেল্পফুল ছিলো। এখন আর সেটা নেই, তাই সিনেমা ও দেখা বাদ দিয়েছি।’

সামি ইসলাম কলি লিখেছেন, ‘তখনকার ভালোবাসা সুন্দর ছিল তাই একে অপরের সঙ্গে মিশেছে। সেটা এখনো প্রকাশ পাচ্ছে। তবে এখনকার সবগুলোর মনের মধ্যে ময়লায় ভরা। এজন্য সবার সঙ্গে মিশতে পারে না। শুধু নিজেকে হিরো মনে করে পর্দা আর তাদেরকে দেখা যায় না।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত