আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘বর্ডারে দেশের মানুষ মারা নিয়ে কথা বলা ভারত বিদ্বেষ নয়, দেশপ্রেম’

‘বর্ডারে দেশের মানুষ মারা নিয়ে কথা বলা ভারত বিদ্বেষ নয়, দেশপ্রেম’

দেশের ক্ষতি হলে তা নিয়ে কথা বলা ভারত বিদ্বেষ নয়, এটা দেশপ্রেম বলে মন্তব্য করেছেন মাইলসের সদস্য কণ্ঠশিল্পী শাফিন আহমেদ। কলকাতায় একটি কনসার্ট বাতিল করা প্রসঙ্গে বিবিসি বাংলাকে এই কথা বলেছেন তিনি।

এ নিয়ে বিবিসি বাংলা এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ভারতের স্বাধীনতা দিবসের আগে আজাদী কনসার্ট নামের ওই অনুষ্ঠানটি আয়োজন করেছিল একটি কলকাতার একটি এফএম রেডিও স্টেশন। কিন্তু সামাজিক মাধ্যমে ভারতকে নিয়ে মাইলসের সদস্যদের লেখালেখির অভিযোগে আর কলকাতার ফসিলসের গান গাইতে অস্বীকার করার পরে শেষমেশ ওই দুটি ব্যান্ডকেই অনুষ্ঠানের বাইরে রাখা হচ্ছে বলে ফেসবুকে জানিয়েছেন আয়োজকরা।

তবে মাইলসের শাফিন আহমেদ জানিয়েছেন যে, তারাই কলকাতার ওই কনসার্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পশ্চিমবঙ্গের কিছু রকব্যান্ড ভক্ত গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছিলেন যে, লাগাতার ভারত বিরোধী মন্তব্য করেন যে ব্যান্ডের কয়েকজন সদস্য, তাদের কীভাবে স্বাধীনতা দিবস সম্পর্কিত অনুষ্ঠানে ডাকা হচ্ছে। টুইটারে বয়কট মাইলস হ্যাশট্যাগে প্রচারণায় কয়েক দিন থেকেই বলা হচ্ছিল যে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলার সময় থেকেই মাইলসের দুই সদস্য হামিন আহমেদ আর শাফিন আহমেদ লাগাতার ভারত বিরোধী কটু কথা বলে চলেছেন।

নিয়মিত ভারত বিদ্বেষী মন্তব্য ফেসবুকে পোস্টের যে অভিযোগ তোলা হচ্ছে, সেই বিষয়ে শাফিন আহমেদ বলেন, ‘ফেসবুকের প্রোফাইল একান্ত আমার। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে দেশের ক্ষতি হয়, এমন বিষয়ে নজরে এলে সেটা নিয়ে কথা বলার, লেখার অধিকার আমার আছে। ক্রিকেট ম্যাচ হলে আমি বাংলাদেশকে সমর্থন করে দুটো কথা আমি লিখতেই পারি। এটা ভারত বিদ্বেষ নয়, এটা দেশপ্রেম। কিন্তু মাইলস গান গাইতে যাবে, সেখানে এ বিষয়গুলোর প্রতিফলন হবে কেন?’

বর্ডারে যদি প্রতিনিয়ত দেশের মানুষকে মারা হয়, অথবা জলবন্টন যদি ঠিকমতো না করা হয় আর তারফলে যদি দেশের কোনও অংশ যদি মরুভূমির মতো হয়ে যায়, সেটা নিয়ে কথা বলার অধিকার তার রয়েছে বলে মন্তব্য করেন এই কণ্ঠশিল্পী।

আর কলকাতার ব্যান্ড ফসিলসের প্রধান কণ্ঠশিল্পী রুপম ইসলাম ঘোষণা দেন, মাইলসের সঙ্গে তিনি একই মঞ্চে উঠবেন না। ্অথচ কলকাতার এই শিল্পী এর আগে বাংলাদেশকে ‘নতুন পাকিস্তান’ বলে মন্তব্য করে কুরুচিপূর্ণ কথা বলেছিলেন।

শাফিন আহমেদ আরও বলেন, ‘পাশের দেশ থেকে এত শিল্পী এখানে এসে অনুষ্ঠান করে যান, আমরা তো তাদের সাদর অভ্যর্থনাই করি। সে তুলনায় এতদিন পরে মাইলসের একটা অনুষ্ঠান করার সুযোগ এল কলকাতায়, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা একটা হীন মানসিকতার পরিচয়।’


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত