আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

অপমানিত, ক্ষুব্ধ সাবিনা ইয়াসমীন

অপমানিত, ক্ষুব্ধ সাবিনা ইয়াসমীন

বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলেও শেষ মুহূর্তে অংশ নেননি সেরাকণ্ঠখ্যাত গায়ক ইমরান। তাঁর এই আচরণে অপমানিত, ক্ষুব্ধ হয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন।এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গান গাইতে এসেছে এখনো দুদিন হয়নি। তার মতো একটা বাচ্চা ছেলের কাছ থেকে এ ধরনের আচরণ সত্যিই দুঃখজনক। আমি রীতিমতো অপমানিত ও ক্ষুব্ধ। একই সঙ্গে বিস্মিত তার এই আচরণে। ওর এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সত্যিই ক্ষমার অযোগ্য। কী বলব বুঝে উঠতে পারছি না। গান গাইতে এসে অল্প কদিনের মধ্যেই যদি এমন আচরণ হয়, তাহলে তো তার ভবিষ্যৎ​ অন্ধকার দেখছি।’একজন শিল্পীকে কেবল ভালো গান গাইলেই চলে না, মানুষ হিসেবেও ভালো হতে হয়। এমন কাণ্ডজ্ঞানহীন ও অপেশাদার আচরণ ইমরানের বড় শিল্পী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। বললেন, ‘একজন শিল্পীর জীবনে কমিটমেন্ট রক্ষা করাটা অনেক বেশি জরুরি।’বিটিভির সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাত দিনের অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে সাবিনা ইয়াসমীনের এই অনুষ্ঠান। ৬ ডিসেম্বর সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে ইমরান তাঁর সম্মতি জানিয়েছিলেন। কথা ছিল, সাবিনা ইয়াসমীনের একটি কালজয়ী দ্বৈত গানে কণ্ঠ দেবেন ঝিলিক ও ইমরান। ৯ তারিখ গানটি ধারণ করার তারিখও নির্ধারিত ছিল। যথাসময়ে ঝিলিক বিটিভির স্টুডিওতে হাজির হলেও একেবারে শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে ইমরান সেখানে উপস্থিত হননি।সাবিনা ইয়াসমীন বলেন, ‘ইমরানের এ আচরণ অপেশাদার। বিটিভির এই অনুষ্ঠানের জন্য আমিই ঝিলিক, কোনাল ও ইমরানের নাম প্রস্তাব করি। এর মধ্যে অসুস্থ সত্ত্বেও ঝিলিক ও কোনাল অনুষ্ঠানের কাজ খুব ভালোভাবেই সম্পন্ন করেছে। ইমরান অসুস্থতার কথা বললেও শুনেছি সে মোটেও অসুস্থ ছিল না।’
সেরাকণ্ঠখ্যাত গায়ক ইমরান এদিকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেননি ইমরান। তিনি বলেন, ‘গানটি ধারণের দেড়-দুই ঘণ্টা আগে আমি বুঝতে পারি আমার কণ্ঠ গান গাওয়ার অবস্থায় নেই। আমি আমার অপারগতার কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিই। আমি তাঁদের অন্য একজন শিল্পীকে খুঁজে নেওয়ারও অনুরোধ করি। ইমরান অবশ্য প্রথমে গান ধারণের এক দিন আগে অর্থাৎ ৮ ডিসেম্বর অপারগতা প্রকাশের কথা জানিয়েছিলেন। পরে আবার নিজে থেকেই ৯ ডিসেম্বরের কথা বলেন।এদিকে সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত এ অনুষ্ঠানটির সমন্বয়কারী আরিফ খান বলেন, ‘ইমরান কথা দিয়ে কথা রাখেনি। তার অপেশাদার আচরণের কথা অনেকের কাছ থেকেই শুনেছি। এবার নিজেই সেই আচরণের শিকার হলাম।’এদিকে অনুষ্ঠানটির প্রযোজক মাহবুবা ফেরদৌস মিডিয়াকে বলেন, ‘বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে আমরা সাত দিনের অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা নিয়েছি। তারই অংশ হিসেবে সাবিনা ইয়াসমীনের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ইমরান অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানায়। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু শেষ মুহূর্তে অপারগতার কথা জানানোয় একজন গুণী শিল্পীর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, পাশাপাশি বিষয়টি টেলিভিশনের জন্য দুঃখজনক।’এদিকে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিটিভির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি রেকর্ডিংয়ের দিন সন্ধ্যায় না হলেও ১০ বার ফোন করেছি। অথচ সে ফোন ওঠানোর প্রযোজন মনে করেনি। এমনকি পরে কলব্যাকও করেনি। তার এই আচরণ সত্যিই দুঃখজনক।’

শেয়ার করুন

পাঠকের মতামত