আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

শাহরুখকে টপকালেন সালমান

শাহরুখকে টপকালেন সালমান

ভারতীয় তারকাদের নিয়ে ২০০৮ সাল থেকে 'সেলিব্রিটি হান্ড্রেড' তালিকা প্রকাশ করছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন। প্রথম দুই বছরে সব অঙ্গণের সব তারকাকে পেছনে ফেলে এই তালিকার শীর্ষস্থান অর্জন করেন শাহরুখ খান। কিন্তু তৃতীয় বছরে তাকে টপকে এক নম্বরে জায়গা করে নিলেন সালমান খান।
২০১৩ সালের ১ অক্টোবর থেকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সময়কালে তারকাদের আয় ও খ্যাতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। পারিশ্রমিক ও খ্যাতি- এই দুই ক্যাটাগরিতে একেকজন তারকার অবস্থান বিচার করে মূল তালিকায় স্থান নির্ধারণ হয়। এবারও বলিউডের অভিনয়শিল্পী ছাড়াও তালিকায় আছেন গায়ক, পরিচালক, খেলোয়াড়, সাহিত্যিকরা। সবাইকে সব হিসেবে ছাড়িয়ে গেছেন সল্লুবাবা। এ বছরে মুক্তি পেয়েছে তার দুটি ছবি- 'জয় হো' ও 'কিক'। টেলিভিশন রিয়েলিটি শো 'বিগ বস' সঞ্চালনা করেও বছরজুড়ে ছিলেন আলোচনায়। ২০১৪ সালে সালমান আয় করেছেন ২৪৪ কোটি ৫০ লাখ রুপি। এই সময়কালে কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় আয়ের হিসেবে পিছিয়ে পড়েছেন শাহরুখ খান। ২০২ কোটি ৪০ লাখ রুপি আয় নিয়ে পারিশ্রমিকের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তবে খ্যাতি ক্যাটাগরিতে সাত নম্বরে নেমে যাওয়ায় মূল তালিকার তিনে নেমে গেছেন তিনি।আবার পারিশ্রমিক ক্যাটাগরির তিন নম্বরে থেকেও মূল তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন। কারণ জনপ্রিয়তার হিসেবে চার নম্বরে ছিলেন তিনি। তার আয় ১৯৬ কোটি ৭৫ লাখ রুপি। জনপ্রিয়তার তালিকায় বিরাট কোহলির অবস্থান দুই। ভারতের জাতীয় দলের এই তারকা চলতি বছরে ৫৮ কোটি ৪৩ লাখ রুপি আয় করে পারিশ্রমিক তালিকায় আছেন ১২ নম্বরে। সমন্বিত তালিকায় ছয়ে জায়গা হয়েছে তার।চার ও পাঁচ নম্বর অবস্থানে আছেন যথাক্রমে ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি (১৪১ কোটি ৮০ লাখ রুপি) ও বলিউড তারকা অক্ষয় কুমার (১৭২ কোটি রুপি)।পারিশ্রমিক ও জনপ্রিয়তা- দুই ক্যাটাগরিতেই অস্টম স্থানে থাকা আমির খান মূল তালিকার সপ্তম ব্যক্তি। তিনি আয় করেছেন ৮০ কোটি ৪৭ লাখ রুপি। শীর্ষ দশে স্থান পাওয়া একমাত্র নারী- দীপিকা পাড়ুকোন। আয় করেছেন ৬৭ কোটি ২০ লাখ রুপি। জনপ্রিয়তায় তিনি পঞ্চম। পারিশ্রমিক ক্যাটাগরিতে নবম। মূল তালিকায় দীপকার স্থান আট নম্বরে। নবম স্থানে আছেন হৃত্বিক রোশন (৮৫ কোটি)। ১০ নম্বরে শচীন টেন্ডুলকার (৫৯ কোটি ৫৪ লাখ রুপি)।

শেয়ার করুন

পাঠকের মতামত