আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ঢাকাই সিনেমা ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে নেবে বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে

ঢাকাই সিনেমা ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে নেবে বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে

সময় কিছুটা পাল্টেছে। তারই হাওয়া লেগেছে ঢাকাই চলচ্চিত্রেও। ঢাকাই সিনেমা এখন নির্মিত হচ্ছে ডিজিটাল ফরম্যাটে। প্রদর্শনীও হচ্ছে ডিজিটাল প্রক্রিয়াতে। বাংলাভাষাভাষী মানুষের কাছে ঢাকাই সিনেমার আগ্রহ ফের অনেকটা বেড়েছে। কিন্তু সঠিক ডিস্ট্রিবিউশনের অভাবে আন্তর্জাতিক প্রদর্শনীর পরিসর এখনো ছোট।

এ পরিসর বৃহৎ আকারে ছড়িয়ে দিতে বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে উদ্যোগ নিয়েছে। এখন থেকে ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে  বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে। বাংলাদেশের যে সব পরিচালক-প্রযোজক তাদের সিনেমা ইংল্যান্ডে প্রদর্শন করতে আগ্রহী তাদের সিনেমা ডিস্ট্রিবিউশন করবেন বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে।  এতে মানসম্মত চলচ্চিত্রের বিকাশ যেমন ঘটবে তেমনি চলচ্চিত্র কেন্দ্রীক অর্থনীতির চাকাও সচল হবে বলে জানিয়েছেন বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে কতৃপক্ষ।

গতকাল শুক্রবার এ উপলক্ষে বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে সন্ধ্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘একটি শিল্পকে বাঁচিয়ে রাখতে সবার ঐকান্তিক ইতিবাচক চেষ্টা অব্যাহত রাখতে হবে। বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াটা ইতিবাচক লক্ষণ। আমরাও তাদের সহযোগী হিসেবে পাশে আছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হায়াৎ। এ প্রসঙ্গে তিনি  বলেন, ‘আমাদের যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর থেকে এখনই যদি ঘুরে না দাঁড়াই তবে এ শিল্প রক্ষা করা কঠিন হবে, এ জন্য বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে। ধন্যবাদ প্রাপ্য, সাধুবাদ জানাই তাদের এ উদ্যোগকে।’

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বন্ধুত্বের এ হাত আরো আগে আমাদের প্রয়োজন ছিল। আপনারা এ দেশের চলচ্চিত্র উন্নয়নে কাজ করুন। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

অনুষ্ঠানের সভাপতি ও বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে-এর কর্ণধার এস ইসলাম শাম বলেন, ‘আমাদের দেশে যে সব বাংলা চলচ্চিত্র মুক্তি পাচ্ছে তা প্রবাসে বসে আমরা দেখতে পাইনা। অথচ বাংলা ছবির প্রতি টান কিন্তু আমাদের কম নয়। সে লক্ষ্যেই এখন থেকে ধারাবাহিক ভাবে ভালো ভালো কিছু বাংলা ছবি আমরা সংগ্রহ করব এবং প্রতি সপ্তাহেই তা প্রচারের চেষ্টা থাকবে। আমরা সেসব ছবিকেই প্রাধান্য দিবো যা পরিবারের সব সদস্যদের নিয়ে দেখা সম্ভব। সবার সহযোগীতা প্রত্যাশা করছি।’

বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাফর শ্রাবণ।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত