আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আমির খানের পিকে’র গায়ে ‘লাভ জিহাদে’র তকমা

আমির খানের পিকে’র গায়ে ‘লাভ জিহাদে’র তকমা

আমির খান অভিনীত বলিউডের সর্বশেষ ব্লকবাস্টার ‘পিকে’ কট্টর হিন্দুদের রোষানলে পড়েছে।শুক্রবার মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রটি সমালোচক-দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ালেও, প্রায় সঙ্গে সঙ্গেই হিন্দুত্ববাদীরা অভিযোগ তুলেছে এই ছবির বক্তব্য হিন্দুবিরোধী। হিন্দুত্ববাদী কোন সংগঠন সরাসরি সামনে না এলেও, ট্যুইটারসহ ইন্টারনেটের সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আক্রমণ। বয়কটপিকে হ্যাশট্যাগে বহু মানুষ অভিযোগ করছে ছবির একটি সংলাপে হিন্দুদের ছোট করে দেখানো হয়েছে।
হিন্দি সংলাপটি হলো- ‘যো ডর গ্যায়া, সো মন্দির গ্যায়া- অর্থাৎ যে ভয় পায়, সে মন্দিরে যায়। 
বহু মানুষ সমালোচনা করছে, এই সংলাপে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এছাড়া, চলচ্চিত্রে একজন হিন্দু সাংবাদিকের সঙ্গে একজন পাকিস্তানি মুসলিমের রোমান্সের ঘটনাকে সমালোচনা করা হচ্ছে।
অনেকে লিখছেন এতে ‘লাভ জিহাদ’কে সমর্থন করা হয়েছে। তবে প্রায় সঙ্গে সঙ্গেই ট্যুইটারে উইসাপোর্টপিকে হ্যাশটাগে চলচ্চিত্রটির পক্ষে শুরু হয়েছে পাল্টা প্রচারণা। শুক্রবার মুক্তি পাওয়ার পরদিনই আমির খানের এই ছবিটি ২৫ কোটি রুপি ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে, পিকে এ বছরের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত