আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভারতীয় না হয়েও বলিউড কাঁপানো তারকা যারা

ভারতীয় না হয়েও বলিউড কাঁপানো তারকা যারা

বলিউডের ঝলমলে দুনিয়ায় অজস্র তারকা। সাধারণ শিল্পী থেকে কে যে কখন হয়ে উঠছেন সবার আরাধ্য, তা হিসাবের বাইরে। খ্যাতি আর যশের আকাঙ্খায় অনেকেই নিজভূমি ছেড়ে পাড়ি জমিয়েছেন বলিউডে। যে তারকাদের মোটামুটি ভারতীয় হিসেবেই সবাই জানেন, কিন্তু তাদের অনেকেই ঠিক সেভাবে ভারতীয় নন। আসুন আজ জেনে নেই এমন কিছু তারকার সম্পর্কে, যারা ভিন দেশে জন্মগ্রহণ করেও বলিউডে পেয়েছেন খ্যাতি।
দীপিকা পাডুকোন: বলিউডের পাশাপাশি বর্তমানে হলিউডেরও জনপ্রিয় মুখ দীপিকা পাডুকোন। ১৯৮৬ সালের জানুয়ারিতে এই বলিউড সেনসেশনের জন্ম হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেন শহরে। তাই ভারতের নাগরিক নন এই অভিনেত্রী।
আলিয়া ভাট: বর্তমান প্রজন্মের হার্টথ্রব তিনি। তাই ২০১৪ সালের ভোটদান করার জন্য তাকেই প্রচারের মুখ হিসেবে বাছা হয়েছিল। কিন্তু তিনি নিজে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তাই ভারতে ভোট দেয়ার অধিকার তার নেই।
অক্ষয় কুমার: কানাডা সরকার তাকে সে দেশের নাগরিকত্ব দিতে চাইলে, অক্ষয় তা গ্রহণ করেন। তা সত্ত্বেও তিনি ভারতীয় সিনে জগতের অতি প্রিয় তারকা এবং জাতীয় পুরস্কারে ভূষিত।
অ্যামি জ্যাকসন: শুধুমাত্র বলিউডই নয়, দক্ষিণ ভারতের বেশ কিছু ছবিতেই দেখা গেছে এই নীল নয়না অভিনেত্রীকে। কিন্ত, অ্যামি জ্যাকসন ভারতের নাগরিক নন। তার জন্ম ব্রিটেনে।
ইভলিন শর্মা: বলিউডে পা রেখেছিলেন দীপিকা-রণবীর কাপুর অভিনীত ‘ইয়ে জাওয়ানি হেয় দিওয়ানি’ ছবি দিয়ে। কিন্তু তার খ্যাতি আন্তর্জাতিক এক মডেল হিসেবে। ব্রিটেনের একটি ইরেজি ছবিতে অভিনয় করে সোজা চলে আসেন ভারতে। আদতে তিনি জার্মান নাগরিক।
ইমরান খান: সেই ছোট্ট বয়সে তিনি এ দেশে চলে আসেন। কিন্তু জন্ম মার্কিন দেশের উইসকনসিনে হওয়ার জন্য তাকে ভারতীয় নাগরিক বলা যাবে না।
ক্যাটরিনা কাইফ: ১০ বছরের বেশিই তিনি কাটিয়ে ফেলেছেন ভারতের হিন্দি ছবির জগতে। তা সত্ত্বেও এখনও তিনি ব্রিটিশ পাসপোর্ট-হোল্ডার, ভারতের নাগরিক নন।
নার্গিস ফাখরি: তিনি পাকিস্তানি, এ কথা জানেন প্রায় সকলেই। কিন্তু, ‘রকস্টার’ খ্যাত এই অভিনেত্রী আদতে মার্কিন নাগরিক।
জ্যাকলিন ফার্নান্ডেজ: ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি বলিউড কাঁপাচ্ছেন ঠিকই, কিন্তু তার নাগরিকত্ব শ্রীলঙ্কারই।

শেয়ার করুন

পাঠকের মতামত