আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ না করার আহবান

শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ না করার আহবান

বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ বন্ধের আহবান জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি (বিএফডিসি)। গতকাল চিত্রপরিচালকদের একমাত্র সংগঠনটি এক চিঠিতে এই আহবান জানায়। চিঠিতে বলা হয়েছে, পরিচালক সমিতি শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এটির সমাধান না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছে সমিতি।


পরিচালকদের মানহানি করে অসম্মানজনক বক্তব্য দেয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত শাকিব খান এই অলিখিত 'নিষেধাজ্ঞা'র কবলে থাকবেন। চিঠিটি স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।


গত সপ্তাহে শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের 'বেকার' বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান বদিউল আলম খোকন। খোকন বলেছিলেন, 'শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন, তা অবমাননাকর।'


সম্প্রতি পারিবারিক বিতর্কের জের ধরে শাকিব খান একাধিক সংবাদমাধ্যমে প্রসঙ্গক্রমে বলেন, 'এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?


শাকিবের এমন মন্তব্যে ক্ষুব্ধ খোকন আরও বলেছিলেন, 'প্রাথমিকভাবে আজ (বৃহস্পতিবার) শাকিবকে উকিল নোটিশ পাঠানো হবে। ৭ দিনের মধ্যে যদি তিনি সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।'


পাল্টাপাল্টি শাকিব খান 'রংবাজ' ছবির শুটিং ফেলে চলে আসেন পাবনা থেকে। এফডিসিতে শিল্পী সমিতির সভায় পরিচালক সমিতি কোন সিদ্ধান্ত নিলে তা প্রতিহতের ডাক দেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত