আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিব খান নিষিদ্ধ

শাকিব খান নিষিদ্ধ

ঢালিউড তারকা শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকিব খান গণমাধ্যমে পরিচালকদের হেয় করে বক্তব্য দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। বর্তমানেও একই ধরণের বক্তব্য দিয়ে যাচ্ছেন।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীরা মনে করেন, ‘শাকিব দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের তুচ্ছজ্ঞান করেছেন। কারণ পরিচালকই হচ্ছেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাদের অপমান করা মানে সকল কুশলীদের অপমান করা। তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সাথে কোন সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করতে পারবেন না।’

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। এছাড়া চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতিসহ চলচ্চিত্র লেখক সমিতির সভাপতিরাও স্বাক্ষর করেছে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত