আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার বেওয়াচ

ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার বেওয়াচ

বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি অভিনয়, গ্ল্যামার আর আবেদন ছড়িয়ে বাজিমাত করে চলেছেন বি-টাউন। অভিনয়ের পাশাপাশি গান করেও তিনি নন্দিত হয়েছে ভক্ত-শ্রোতাদের কাছে।

তবে এই নায়িকার সবচেয়ে বড় চমকটি হলো গেল কয়েক বছর ধরে তিনি হলিউডে ব্যস্ত হয়ে উঠেছেন। কাজ করেছেন সেখানকার টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-তে। তবে এবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত হলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘বেওয়াচ’।

দীর্ঘদিনের পুরনো খবর, হলিউডের সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। আর সেই ছবিটি হচ্ছে ‘বেওয়াচ’। এই নামে জনপ্রিয় টিভি সিরিজ ‌রয়েছে। এবার নির্মিত হলো ছবি। ‘বেওয়াচ’ নিয়ে তাই সবারই আগ্রহ। তবে ‘বেওয়াচ’ তারকাদের মধ্যে এবারে নতুন চমকের নাম প্রিয়াঙ্কা চোপড়া হওয়ায় এই উপমহাদেশের দর্শকদের আগ্রহ ছিলো একটু বেশিই। তারা দিন গুনছিলেন, কবে মুক্তি পাবে ছবিটি।

সব অপেক্ষার পালা শেষ হলো। ‘বেওয়াচ’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (২৬ মে)। ছবিটির আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার সিনেমাসের পর্দায় ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। এরইমধ্যে আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

‘বেওয়াচ’ ছবিতে প্রিয়াঙ্কার সহশিল্পী ডোয়াইন জনসন, যিনি কি না ‘দ্য রক’ নামে সুপরিচিত। সঙ্গে আরও থাকছেন ছবির প্রায় সব তারকাই। তারা হলেন- আলেক্সান্দ্রা দাদারিও, জাক এফ্রন, কেলি রোরবাক, ইলফেনেশ হাদেরা ও জন বেস।

মজার বিষয় হলো, এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে মুখ্য খল চরিত্রে। সিনেমায় প্রিয়াঙ্কা ভিক্টোরিয়া লীডসের চরিত্রে অভিনয় করছে, যে সৈকতের পাশে একটি ক্লাবের মালিক ও সমুদ্রপথে অবৈধভাবে মাদকদ্রব্য চোরাচালানের ব্যবসা করে। অার মাদকদ্রব্য চোরাচালনি বন্ধ করতে সদা তৎপর সৈকতের লাইফগার্ডরা। ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।

প্রথমে নাকি এই চরিত্রটি ছিল পুরুষের, পরে তা পরিবর্তন করা হয়েছে। এই খলচরিত্র নিয়ে উচ্ছ্বাসের অন্ত নেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার। ভিলেন হলেও তিনি অনেক আবেদন আর রোমান্স নিয়েও হাজির হবেন। তারই আভাস মিলেছে সেথ গর্ডন পরিচালিত ‘বেওয়াচ’ ছবির ট্রেলারে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত