আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কথা রাখলেন আরিয়ানা

কথা রাখলেন আরিয়ানা

আরিয়ানা গ্রিন্ডে। ছবি: সংগৃহীত

গত ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় আরিয়ানা গ্রিন্ডের কনসার্ট চলছিল। সেই আয়োজন শেষে সবাই বেরিয়ে আসার পথেই আত্মঘাতী বোমা হামলা হয়। প্রাণ হারান ২২ জন। আরিয়ানা সেই দিনের আতঙ্ক ও শোক কাটিয়ে উঠে কদিন আগেই ঘোষণা দেন, একই শহরে আবারও ফিরবেন তিনি। ম্যানচেস্টারে ফিরে সফলভাবে কনসার্ট করে কথা রেখেছেন আরিয়ানা। 


‘আমরা ভয় পাই না’- এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্যই হাজার হাজার তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষকে নিয়ে গতকাল রোববার মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রিন্ডের বেনিফিট কনসার্টে অংশগ্রহণ করেন। ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ নামের এই কনসার্টের আয়ের সব অর্থ ব্যয় করা হবে ম্যানচেস্টার হামলায় হতাহতদের জন্য।


গত শনিবার রাতে লন্ডন ব্রিজের কাছে ফের সন্ত্রাসী হামলার পরও ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই বেনিফিট কনসার্টের ৫০ হাজার আসন কানায় কানায় পূর্ণ ছিল। কারণ কনসার্টের টিকিট বিক্রি শুরুর পরবর্তী ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে ১৪০০০ টিকেট বরাদ্দ রাখা হয় ২২ মে’র কনসার্টে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য।


এবারের কনসার্টের নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি সজাগ ছিল কর্তৃপক্ষ। পুরো এলাকায় ঘোড়ার পিঠে চড়ে পুলিশ টহল দিয়েছে। আরিয়ানার কনসার্টে পারফর্ম করেছেন জাস্টিন বিবার, কোল্ড প্লে, ইউশার, কেটি পেরি, মাইলি সাইরাস এবং আরও অনেক তারকা। আরিয়ানা, জাস্টিন বিবারসহ আরও অনেকেই স্টেজে হতাহতদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।  ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ কনসার্টের আয়ের সব অর্থ ব্রিটিশ রেড ক্রস এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ফান্ডে হস্তান্তর করা হবে।


সূত্র- ওয়াশিংটন পোস্ট

শেয়ার করুন

পাঠকের মতামত