আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্যারিয়ার নিয়ে চিন্তিত কমেডিয়ান ক্যাথি গ্রিফিন

ক্যারিয়ার নিয়ে চিন্তিত কমেডিয়ান ক্যাথি গ্রিফিন

সিএনএন প্রতিষ্ঠা বার্ষিকীতে অশ্রুসিক্ত ক্যাথে গ্রিফিন। ছবি: সংগৃহীত

খ্যাতনামা কৌতুক অভিনেত্রী ক্যাথি গ্রিফিন দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ধ্বংস করে দিতে চাইছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ভয়ে তিনি ভীত নন বরং কমেডি শো এর জন্য তার সুন্দর একটি পরিকল্পনাও রয়েছে। যে ভিডিওটিতে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ট্রাম্প, মেলানি ট্রাম্প, এবং তাদের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র প্রকাশ্যে তীব্র সমালোচনাও করেন।


হঠাৎ ডাকা এক সংবাদ সম্মেলনে ক্যাথি গ্রিফিন অশ্রুপূর্ণ চোখে তার ‘কর্মজীবন শেষ’ বলে পূর্বাভাস দিয়ে বলেন, ‘ট্রাম্প- আমাকে ভেঙে দিয়েছে।’ গত মঙ্গলবার সিএনএন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অতিথি উপস্থিতিতে তিনি এই কথাগুলো বলেন। অনুষ্ঠানটির এক ভিডিও’তে ক্যাথির চাকরি হারানো এবং তার সমস্ত কমেডি অনুষ্ঠান বাতিল করা হয় বলে তিনি জানান। গ্রিফিন আরো বলেন, ‘আমার কাছে খরব আছে ট্রাম্প আমার লাইফ ধ্বংস করার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’


উল্লেখ্য, গত মঙ্গলবার টুইটারে ট্রাম্পের কল্পিত কাটা মাথা হাতে ধরা অবস্থায় তোলা এক ছবি পোস্ট করেন গ্রিফিন। ওই পোস্টকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক আর সমালোচনা। নিজের ভুল স্বীকার করে এজন্য মাও চান। তা সত্ত্বেও তিনি ট্রাম্পের রোষানল থেকে বের হতে পারছেন না বলে দাবি তার। ৫৬ বছর বয়সী এই শিল্পী সংবাদ সম্মেলনে দাবি করেছেন ‘আমার সঙ্গে যা করা হচ্ছে মার্কিন ইতিহাসে তা নজিরবিহীন। একজন দায়িত্বরত প্রেসিডেন্ট তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আমাকে পুরোপুরি ধ্বংস করতে চাইছেন।’


গ্রিফিনের ভূমিকাকে ভুল পদক্ষেপ উল্লেখ করে তার মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মেলানিয়া। বিবৃতিতে মন্তব্য করেন, ‘বিশ্বের এই ভয়ঙ্কর হিংসা-রক্তপাতের যুগে এমন একটি ছবির প্রকাশ খুবই ভুল একটি পদক্ষেপ। আমি বিস্মিত, মানসিকভাবে সুস্থ একজন মানুষ কী করে এমন একটা কাজ করতে পারে’। বাদ যায়নি ট্রাম্পের ৩৯ বছর বয়সী পুত্রও। ঘটনার প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার টুইটার পোস্টে লিখেছেন, ‘এটা ন্যাক্কারজনক, কিন্তু আশ্চর্যজনক নয়।’ ওই মার্কিন স্টারের আইনজীবী জানিয়েছেন, ট্রাম্প এবং তার পরিবারের ভূমিকায় গ্রিফিনের মর্যাদা হানি হয়েছে। অব্যাহত হত্যার হুমকি, চাকরি থেকে ছাঁটাই আর বহু ইভেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে তার।


সূত্র: আরব নিউজ

 

শেয়ার করুন

পাঠকের মতামত