আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আইনি জালে আটকে গেলেন কঙ্গনা

আইনি জালে আটকে গেলেন কঙ্গনা

কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন পরিচালক কেতন মেহতা। ‘ঝাঁসি কি রানি’ বায়োপিক নিয়ে অভিনেত্রী কঙ্গনার সঙ্গে পরিচালকের লড়াই এবার আদালতে গড়াতে চলেছে। তিনি আর্থিক অপরাধ দমন শাখায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেছেন কঙ্গনার বিরুদ্ধে। কঙ্গনাকে নিয়ে ‘রানি অব ঝাঁসি: দ্য ওয়ারিয়র কুইন’ ছবি করার পরিকল্পনা ছিল কেতনের। কিন্তু অন্য এক পরিচালক ও প্রযোজকের সঙ্গে ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবি করতে চলেছেন কঙ্গনা। এই নিয়েই বেঁধেছে আইনি লড়াই।


কেতনের দাবি, কঙ্গনা তার ছবির বদলে অন্য ছবি করতে চলায় ৯ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই কারণেই দু সপ্তাহ আগে তিনি কঙ্গনাকে আইনি নোটিস পাঠান। ইতিমধ্যেই কঙ্গনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কঙ্গনার বক্তব্য জানার জন্য তাকে সমন পাঠানো হবে। কঙ্গনা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দুটি ছবি সম্পূর্ণ আলাদা। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেছেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন এবং হাস্যকর।’


এদিকে কেতন বলেছেন, ‘আমরা কঙ্গনার সঙ্গে স্ক্রিপ্ট এবং ছবির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। এরপর যখন শুনলাম তিনি অন্য একজনের সঙ্গে এই ছবি করছেন। আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। সেই কারণেই তাকে আইনি নোটিস পাঠাই। গত ১০ বছর ধরে আমরা এই ছবি নিয়ে কাজ করছি। এটা ভালবাসার পরিশ্রম। তারা আমাদের ছবি অপহরণ করে নিয়েছে। এটা মানা যায় না।’

শেয়ার করুন

পাঠকের মতামত