আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যৌন হেনস্থার শিকার প্রীতি জিনতা!

যৌন হেনস্থার শিকার প্রীতি জিনতা!

চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা এখন হরহামেশাই ঘটছে। এ পর্যন্ত বলিউডের অনেক নায়িকাই এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এই তালিকায় এবার যুক্ত হলো প্রীতি জিনতার নাম। হ্যাঁ, এই অভিনেত্রীও নাকি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। তবে একবার নয়, বহুবার নাকি এমন ঘটনা ঘটেছে তার সাথে।



এ প্রসঙ্গে ৪২ বছর বয়সী এই নায়িকা জানান, তিনি মেয়েদের স্কুলে পড়তেন। সেখানে কোনো ইভটিজার ছিল না। কিন্তু তিনি যখন দিল্লি যান সেখানে হেনস্থার শিকার হন। সেখানে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়। তার নিতম্বে হাত দেয়া থেকে শুরু করে স্পর্শকাতর অঙ্গে অশ্লীল আচরণের শিকার হয়েছিলেন তিনি।



এরপর একদিন কয়েকটা ছেলেকে ধরে মারধোর করেন প্রীতি। তখন ভাইয়ের কথা মনে পড়ে তার। ভাই তাকে এই সব ঝামেলার মধ্যে জড়াতে বারণ করেছিলেন। আর সেই কারণেই মুম্বাইতে চলে যান তিনি। কিন্তু মুম্বাইতে পরবর্তীকালে তার কোনো সমস্যাই হয়নি।



সেই হেনস্থার দিনগুলি তার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন প্রীতি। যা তিনি কখনওই ভুলতে পারবেন না। তখন রাস্তায় বের হলেই একটা ভয় কাজ করত তার মধ্যে। সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান এই অভিনেত্রী।


শেয়ার করুন

পাঠকের মতামত