আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যেভাবে দিন শুরু হয় বলি নায়িকাদের!

যেভাবে দিন শুরু হয় বলি নায়িকাদের!

রূপসী হিসেবে বলিউড নায়িকাদের খ্যাতি রয়েছে। তাদের শারীরিক আকর্ষণও অদম্য। নিজেদের দেহের গড়ন ঠিকঠাক রাখতে অনেক পরিশ্রম করতে হয়। সকলেরই লক্ষ্য আকর্ষনীয় ফিগারে পৌঁছনো। তাই তাদের সকালটা শুরু হয় যোগা দিয়ে সঙ্গে খাবারের প্লেটে থাকে স্যুপ। চলুন দেখে নেয়া যাক কোন কোন নায়িকা কীভাবে দিন শুরু করেন।



আলিয়া ভাট: খুব সকালে ওঠার অভ্যাস না থাকলেও যখনই ওঠেন ঘুম থেকে তখনই শরীর চর্চায় ব্যস্ত হয়ে যান তিনি। আপেল জুস দিয়েই দিন শুরু হয় এই নায়িকার। তবে খাওয়ার ক্ষেত্রে সেরকম বাছবিচার করেন না আলিয়া।



দীপিকা পাডুকোন: ছবির প্রয়োজনে ওয়ার্ক আউটের বিষয়টা তাকে মাথায় রাখতেই হয়। তাই রোজ সকালে উঠে তার প্রথম কাজ জিম করা। এরপর ডায়েট চাট মেনে খাবার গ্রহণ করেন তিনি। সামনেই রয়েছে তার পদ্মাবতী ছবিটি৷



সোনম কাপুর: সকালে ঘুম থেকে উঠে নিয়মিত ২ থেকে ৩ ঘণ্টা যোগ, শরীরচর্চা করেন সোনম। এরপর সবুজ সবজির রস, হামুস মাখানো আটার পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট সারেন নায়িকা। সঙ্গে টমেটো আর অ্যাভোকাডোও থাকে।



ঐশ্বরিয়া রাই বচ্চন: সকালে উঠে রোজকার অভ্যাস যোগা করা। সঙ্গে সপ্তাহে ৪দিন জিমে জান তিনি। তবে ওয়ার্কআউটের ব্যাপারে খুব বেশি সিরিয়াস নন তিনি। কিন্তু মেয়ে আরাধ্যা হওয়ার পর একটু সচেতন হয়েছেন নায়িকা। নিয়মিত ডায়েট চাটও মেনে চলেন এই বলি কুইন।



সানি লিওন: পর্নস্টার হিসেবে আত্মপ্রকাশ করলেও সানি লিওনি এখন বলিউডের নাম করা অভিনেত্রী। তিনি শ্যুটের কাজ ছাড়া যেদিনই সময় পান জিমে গিয়ে ১ ঘন্টার বেশি সময় কাটান। সেদিন সকালটা শুরু করেন ওয়েট লুজ করার টার্গেট নিয়েই।



প্রিয়াঙ্কা চোপড়া: অনেকেই এই নায়িকার শারীরিক গঠনের প্রশংসা করে থাকেন। আর এ প্রশংসা পেতে বেশ কসরত করতে হয় প্রিয়াঙ্কাকে। রোজ সকালে উঠে তিনি ওয়ার্ক আউট করেন, পাশাপাশি চলে অন্যান্য শরীরচর্চাও। এরপর ডায়েট চার্ট অনুযায়ী ব্রেকফাস্ট সারেন নায়িকা।



ক্যাটরিনা কাইফ: এই নায়িকার চাবুকের মতো শরীরের পেছনে রয়েছে মারাত্মক পরিশ্রম এবং অধ্যবসায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে ট্রেনিং। তারপর চিকিৎসকের বলে দেয়া ডায়েট মেনে ব্রেকফাস্ট। পাশাপাশি চলে ফাংশনাল ট্রেনিং, টি আর সি এবং কার্ডিও।

শেয়ার করুন

পাঠকের মতামত